আইপিএলের আগে বড় কাজটা সেরেই ফেলল মুম্বই ইন্ডিয়ান্স, দেখে নিন ভিডিও
আইপিএলের আগে বড় কাজটা সেরেই ফেলল মুম্বই ইন্ডিয়ান্স, দেখে নিন ভিডিও
আইপিএল শুরু হতে বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগে এই মরসুমের জন্য নিজেদের নতুন জার্সি প্রকাশ করল মুম্বই ইন্ডিয়ান্স। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত এক ভিডিও পোস্ট করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এবার কেমন জার্সি গায়ে মাঠে নামবেন রোহিত শর্মারা, তা দেখে নিন।

নতুন জার্সি
পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংসের পর আইপিএলের জন্য নিজেদের নতুন জার্সির উন্মোচন করল মুম্বই ইন্ডিয়ান্স। 'ওয়ান টিম, ওয়ান ফ্যামেলি, ওয়ান জার্সি' স্লোগান সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও-তে এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে ফেলেছে রোহিত শর্মার দল।
ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় দুর্দান্তভাবে নিজেদের নতুন জার্সির উন্মোচন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ১ মিনিট ১২ সেকেন্ডে ওই ভিডিও-র শুরুতে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের ব্যাট চালাতে দেখা যাচ্ছে। ক্রুণাল পান্ডিয়া, জসপ্রীত বুমরাহদের হাসি মুখ ভিডিও-র জৌলুস বাড়িয়েছে। এত বছর ধরে দলের সঙ্গে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যানরাও ভিডিও-র অংশ হয়েছেন। পরিশেষে দেখা যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন আইপিএল জার্সি। নীল রংয়ে কমলা বর্ডার বাড়িয়েছে সৌন্দর্য্য।

খেতাব ধরে রাখাই লক্ষ্য
২০১৯ এবং ২০২০ সালের আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মুম্বই ইন্ডিয়ান্স, এবার খেতাব জয়ের হ্যাটট্রিকের জন্য ঝাঁপাবে। সেই লক্ষ্যে নীল ব্রিগেডে শিবিরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জাতীয় দলের দায়িত্ব সেরে এই শিবিরে যোগ দেবেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া ও সূর্যকুমার যাদবরা।

কোন কোন ক্রিকেটার ভরসা
গত মরসুমের মতো এবারও আইপিএল জিততে অধিনায়ক রোহিত শর্মার দিকে তাকিয়ে থাকবে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ইশান কিষাণ, ক্রুণাল পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি ককও দলের অন্যতম প্রধান ভরসা।












Click it and Unblock the Notifications