IPL 2021 : গণেশ উৎসবে মারাঠি ফ্যানদের ঐক্যের গান গাইলেন রোহিত-বুমরাহ-পান্ডিয়ারা

IPL 2021 : গণেশ উৎসবে মারাঠি ফ্যানদের ঐক্যের গান গাইলেন রোহিত-বুমরাহ-পান্ডিয়ারা

আর তিন দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্ব। প্রথম দিনই মাঠে নামছেন পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার। দুই দলের প্রস্তুতি চলছে জোরকদমে। পাল্লা দিয়ে চড়ছে উন্মাদনার পারদ। সে সবের মধ্যেই নিজস্ব স্টাইলে মারাঠি ফ্যানদের গণেশ উৎসবের শুভেচ্ছা জানাল মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2021 : গণেশ উৎসবে মারাঠি ফ্যানদের ঐক্যের গান গাইলেন রোহিত-বুমরাহ-পান্ডিয়ারা

বুধবার আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে মারাঠি ভাষায় 'আপলিয়া ফ্যামিলি চা' ক্যাপশন দেওয়া হয়েছে। পাশাপাশি মারাঠি ভাষায় গান গেয়ে ক্রিকেট ফ্যানদের উজ্জীবিত করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। ফ্যান ঐক্যের কথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। তাতে গলা মিলিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা থেকে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ, অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড সহ আরও বেশ কয়েক জন ক্রিকেটার। ভিডিওর একদম শেষে ফ্যান ঐক্য়ের কথা বলে মুম্বইয়ের সফলতা কামনা করেছেন দলের মালিক নীতা আম্বানি। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে করোনা ভাইরাসের জেরে থমকে থাকা ২০২১ সালের আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম দিনই মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। দুবাইয়ে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

উল্লেখ্য ২০১৯ সালের আইপিএল অনুষ্ঠিত হয়েছিল ভারতে। সে বছরই শেষবার মাঠে বসে টুর্নামেন্ট প্রত্যক্ষ করতে পেরেছিলেন ক্রিকেট প্রেমীরা। করোনা ভাইরাসের অতিরিক্ত প্রভাবে ২০২০ সালের আইপিএল ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল টু্র্নামেন্ট। চলতি বছরের এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএল। দর্শকশূন্য স্টেডিয়ামেই চলছিল ম্যাচগুলি। ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রভাব বেড়ে গেলে মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। করোনা ভাইরাসের প্রভাব কমে যাওয়ায় মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিসিসিআই। এর অর্থ দুই বছর পর ফের মাঠে বসে আইপিএল দেখবেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+