IPL 2021 : আমিরশাহী উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে থালা ধোনি, ভিডিও ভাইরাল

IPL 2021 : আমিরশাহী উড়ে যাওয়ার আগে চেন্নাই পৌঁছলেন থালা ধোনি, ভিডিও ভাইরাল

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ২০২১-এর অবশিষ্ট অংশ। প্রতিযোগী আট দলগুলির তোরজোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যান্য বারের মতো এবারও এক কদম এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে খুব শীঘ্রই আমিরশাহীর উদ্দেশে রওনা হবে সিএসকে। তার আগে চেন্নাই পৌঁছলেন অধিনায়ক এমএস ধোনি। তাঁকে ঘিরে বিমানবন্দরে উন্মদনা চোখে পড়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সপরিবারে চেন্নাইয়ে থালা

সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা ২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি অংশ নেওয়ার আগে চেন্নাইয়ে জড়ো হতে শুরু করেছেন সিএসকে-র ক্রিকেটাররা। জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে থাকা ক্রিকেটারদের বাদ দিয়ে দলের নাকি সদস্যরা আমিরশাহীতে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ের বেস ক্যাম্পে পৌঁছতে শুরু করেছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে চেন্নাই পৌঁছেছেন দলের অধিনায়ক এমএস ধোনি। চেন্নাইয়ের বিমানবন্দর থেকে প্রিয় থালাকে কালো গাড়িতে উঠতে দেখা গিয়েছে। ধোনির সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী সিং ও কন্যা জিভা। জনপ্রিয় এমএসকে ঘিরে বিমানবন্দরে উচ্ছ্বাস চোখে পড়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কবে থেকে শুরু হচ্ছে আইপিএল

কবে থেকে শুরু হচ্ছে আইপিএল

করোনা ভাইরাসের আবহেই গত এপ্রিলে ভারতে শুরু হওয়া আইপিএল অতিমাারীর জেরে স্থগিত করে দেওয়া হয়েছিল। অনেক কাঠখড় পুড়িয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের ম্যাচগুলি শেষ করার সুযোগ পেয়েছে বিসিসিআই। নতুন সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে খেলা। ১৫ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত থাকায় সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলি হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য ২০২০ সালের গোটা আইপিএল টুর্নামেন্ট আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। সেই সফল অভিজ্ঞতা এবারও কাজে লাগাতে বদ্ধপরিকর বিসিসিআই।

কবে আমিরশাহী পৌঁছচ্ছে সিএসকে

কবে আমিরশাহী পৌঁছচ্ছে সিএসকে

এক রিপোর্টে দাবি করা হয়েছে যে আগামী ১৩ কিংবা ১৪ অগাস্ট আমিরশাহীর উদ্দেশে রওনা হবে চেন্নাই সুপার কিংস। করোনা ভাইরাসের জেরে সে দেশে তৈরি থাকা জৈব সুরক্ষা বলয় এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের এই উদ্যোগ বলে জানানো হয়েছে। আমিরশাহী পৌঁছে অনুশীলন শুরু করে দিতে চায় সিএসকে। সেই লক্ষ্যেই চেন্নাইয়ে দলের সদস্যরা একে একে জড়ো হতে শুরু করেছেন বলে খবর।

ভাল জায়গায় রয়েছে সিএসকে

ভাল জায়গায় রয়েছে সিএসকে

২০২০ সালের ব্যর্থতা ভুলে চলতি মরসুমের আইপিএলে ফের ছন্দে ফিরেছে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত যতটুকু খেলা হয়েছে সে অনুযায়ী টুর্নামেন্টে সাত ম্যাচের পাঁচটিতে জিতেছে ধোনির দল। ২০২১ সালের আইপিএলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যান ইন ইয়ালো। ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। সেবারের আইপিএলে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছিল তাঁর ব্যাট। তবে এবার এমএসকে ফের পুরনো ছন্দে দেখা যাবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+