IPL 2021 : ইটের পাল্টা পাটকেল! মু্ম্বই-চেন্নাই ফ্যানদের মিম যুদ্ধে সরগরম সোশ্যাল মিডিয়া

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হারের পর সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়।

রবিবার থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে চিরশত্রু মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। দাপট সহকারে মোকাবিলা জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। আর তারপরেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। দুই দলের সমর্থকদের মিমের যুদ্ধে তোলাপাড় হয়েছে নেট দুনিয়া। শুরুটা করেছিল মু্ম্বই ইন্ডিয়ান্সের ফ্যানরা। ম্যাচ শেষের পর চেন্নাই সুপার কিংসের ফ্যানদের থেকে এর জবাবও তাঁরা পেয়েছেন।

সিএসকের দারুণ জয়

সিএসকের দারুণ জয়

রবিবার দুবাইয়ে হওয়া আইপিএল ২০২১-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে চেন্নাই সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার ঋতুরাজ গায়েকোয়াড়। পাওয়ার প্লে-তে চার উইকেট হারিয়েও সিএসকে-র দুর্দান্ত কামব্যাক ক্রিকেট মহলকে মুগ্ধ করেছে। জবাবে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াহীন মুম্বই ইন্ডিয়ান্স। অর্ধশতরান করেও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি সৌরভ তিওয়ারি। ম্যাচে সিএসকে-র হয়ে ৩ উইকেট নিয়েছেন ডোয়েন ব্রাভো। ২ উইকেট নিয়েছেন দীপক চাহার।

মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যানদের সক্রিয়তা

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেই সিদ্ধান্ত প্রাথমিকভাবে ভুল বলে প্রমাণিত হয়, যখন ২৪ রানের মধ্যে ফ্যাফ দু প্লেসি (০), মইন আলি (০), সুরেশ রায়না (৪) ও মহেন্দ্র সিং ধোনির (৩) উইকেট হারায় সিএসকে। চোট পেয়ে মাঠে বাইরে গিয়ে দলকে আরও বিপদের মুখে ঠেলে দেন আম্বাতি রায়ডু। ঠিক সেই মুহুর্তে দলের জয় নিশ্চিত মনে করে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করে দেন মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যানরা। এমএস ধোনি সহ গোটা সিএসকে দলকে নিয়ে নেট দুনিয়ায় বিভিন্ন মজাদার মিম তৈরি করে পোস্ট করা। যা মানে নিয়ে নেন চেন্নাই সুপার কিংসের সমর্থকরা।

সিএসকে সমর্থরদের জবাব

২৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়া অবস্থা থেকে চেন্নাই সুপার কিংসকে টেনে তোলে তরুণ ঋতুরাজ গায়েকোয়াড়ের ব্যাট। রবীন্দ্র জাদেজার সঙ্গে ৮১ ও ডোয়েন ব্রাভোর সঙ্গে ৩৯ রানের পার্টনারশিপ গড়ে ডান হাতি ওপেনার সিএসকে শিবিরকে এমন এক জায়গা পৌঁছে দেন, যেখানে পৌঁছতে ব্যর্থ হয় রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াহীন মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ শেষের পর ইটের জবাব পাটকেল ছুঁড়ে দেন সিএসকে ফ্যানরা। এবার মুম্বই ইন্ডিয়ান্স ও তাদের ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি করা হয় ব্যঙ্গাত্মক মিমি। দুই দলের সমর্থকদের এই মিম যুদ্ধের আঁচ মাঠে উন্মাদনার থেকে কোনও অংশে কম বলে মনে হয়নি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+