IPL Highlights : কেকেআর বনাম আরসিবি-র হাই ভোল্টেজ যুদ্ধ, বিরাট শিবিরের বিরুদ্ধে ৩৮ রানে ম্যাচ হার মর্গ্যানদের

IPL Highlights : কেকেআর বনাম আরসিবি-র হাই ভোল্টেজ যুদ্ধ, ম্যাচ শুরু আর কিছু সময় পরেই

একদিকে ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স তো অন্যদিকে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কেকেআরের পাল্লা কিছুটা ভারী হলেও, টুর্নামেন্টের গত সংস্করণে লিগ পর্বের দুটি ম্যাচই জিতেছে আরসিবি। তার ওপর চলতি মরসুমে দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলির দল যে আজ হাইহ্যান্ড নেবে, তা অনায়াসে বলা যায়। তা বলে কলকাতা নাইট রাইডার্স যে ছেড়ে কথা বলবে না, তাও স্পষ্ট। এই ম্যাচ সংক্রান্ত আপডেট জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলার পোর্টালে।

IPL Highlights : কেকেআর বনাম আরসিবি-র হাই ভোল্টেজ যুদ্ধ, বিরাট শিবিরের বিরুদ্ধে ৩৮ রানে ম্যাচ হার মর্গ্যানদের

Apr 18, 2021, 7:20 pm IST

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে আরসিবি-র বিরুদ্ধে ৩৮ রানে হার কেকেআরের।
Apr 18, 2021, 7:19 pm IST

দীর্ঘদিন পর জ্বলে উঠলেন আন্দ্রে রাসেল। ২০ বলে ৩১ রানের ইনিংস খেলেও কেকেআরকে জেতাতে ব্যর্থ ক্যারিবিয়ান তারকা।
Apr 18, 2021, 6:37 pm IST

পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া কেকেআর-কে ম্যাচে ফেরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে শাকিব আল হাসান ও আন্দ্রে রাসেল।
Apr 18, 2021, 5:59 pm IST

২০ বলে ২৫ রান করে আউট হলেন রাহুল ত্রিপাঠীষ
Apr 18, 2021, 5:59 pm IST

২০ বলে ২৫ রান করে আউট হলেন রাহুল ত্রিপাঠী। ৬ ওভার শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে বিনিময়ে ৫৭ রান।
Apr 18, 2021, 5:58 pm IST

পাওয়ার প্লে-তে ছক্কা ও চারের বন্যা কেকেআরের। চালিয়ে খেলছেন রাহুল ত্রিপাঠী ও নীতীশ রানা।
Apr 18, 2021, 5:56 pm IST

৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে কাইল জেমিয়েসনের বলে আউট হন শুভমান গিল।
Apr 18, 2021, 5:21 pm IST

৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবি ডিভিলিয়ার্স।
Apr 18, 2021, 5:20 pm IST

৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।
Apr 18, 2021, 5:19 pm IST

গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডিভিলিয়ার্সের চওড়া ব্যাটে কেকেআরের বিরুদ্ধে রানের পাহাড়ে আরসিবি।
Apr 18, 2021, 4:37 pm IST

কেকেআরের হয়ে ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন বরুণ চক্রবর্তী।
Apr 18, 2021, 4:36 pm IST

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলি ব্যর্থ হলেও আরসিবির হয়ে দুর্দান্ত অর্ধশতরান করলেন গ্লেন ম্যাক্সওয়েল।
Apr 18, 2021, 4:35 pm IST

মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের চওড়া ব্যাটে কেকেআরের বিরুদ্ধে চালকের আসনে আরসিবি।
Apr 18, 2021, 3:14 pm IST

আরসিবি-র প্রথম একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রজত পতিদার, কাইল জেমিয়েসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
Apr 18, 2021, 3:13 pm IST

কেকেআরের প্রথম একাদশ : নীতীশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।
Apr 18, 2021, 3:12 pm IST

কেকেআরের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Apr 18, 2021, 1:17 pm IST

আর কিছুক্ষণ পরেই টস। অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
Apr 18, 2021, 1:15 pm IST

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আজ ব্যাটিং পিচে খেলা হবে। তবে সন্ধ্যের দিকে পিচ ভাঙবে বলে মনে করা হচ্ছে। মন্থর পিচে স্পিনাররা সুবিধা পাবেন বলে ধারণা।
Apr 18, 2021, 1:13 pm IST

আইপিএলে আরসিবি-র জার্সিতে বর্তমান দলের সদস্য হিসেবে কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি ১৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। অন্যদিকে আইপিএলে কেকেআরের জার্সিতে বর্তমান দলের সদস্য হিসেবে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি ১৬ উইকেট নিয়েছেন সুনীল নারিন।
Apr 18, 2021, 1:12 pm IST

আইপিএলে কেকেআরের বিরুদ্ধে আরসিবি-র জার্সিতে সবচেয়ে বেশি ৭২৫ রান করেছেন বিরাট কোহলি। অন্যদিকে কেকেআরের বর্তমান সদস্য হিসেবে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি ৩০৮ রান করেছেন আন্দ্রে রাসেল।
Apr 18, 2021, 1:10 pm IST

আইপিএলে এখনও পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে কেকেআর। ১২ বার জিতেছে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+