Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সেলিব্রেশনে বিরাট মনে করালেন বেবেতোকে, আরসিবি অধিনায়কের কাছে আবদার গুয়ার্দিওলার

এই মুহূর্তে শীর্ষে দুজনের দলই। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএলে শীর্ষস্থান ধরে রেখেছে পেপ গুয়ার্দিলার প্রশিক্ষণাধীন ম্যাঞ্চেস্টার সিটি। সেই গুয়ার্দিওলাই ধন্যবাদ জানালেন বিরাট কোহলিকে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে এবারের আইপিএলে টানা চতুর্থ জয় ছিনিয়ে নেওয়ার পর। ১০ উইকেটে জেতা সেই ম্যাচে কন্যা ভামিকার জন্য বিরাটের সেলিব্রেশনও মনে করাল বেবেতোকে।

বিরাট যখন বেবেতো

বিরাট যখন বেবেতো

১৯৯৪ বিশ্বকাপে নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ব্রাজিল জিতেছিল ৩-২ গোলে। সেই ম্যাচেই শিশুদের কোলে দোলানোর মতো দুই হাত দুলিয়ে বেবেতোর সেলিব্রেশন আজও বিখ্যাত। ডাচদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের কয়েকদিন আগে তৃতীয় সন্তান ম্যাথেউজের জন্ম দেন বেবেতোর স্ত্রী। তারপরই নবজাতককে অভিনব সেলিব্রেশনে গোল উৎসর্গ করেছিলেন বেবেতো। সেই দৃশ্যই ফিরে এলো মুম্বইয়ের ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালস-আরসিবি ম্যাচে। আরসিবি-র অধিনায়ক অর্ধশতরান পূর্ণ করেই মনে করালেন বেবেতোকে।

ছবি- বিসিসিআই/আইপিএল

গ্যালারিতে অনুষ্কা, মাঠে বিরাট

গ্যালারিতে অনুষ্কা, মাঠে বিরাট

এদিন ওয়াংখেড়ের দর্শকাসনে ছিলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। ক্রিস মরিসের বল মিড অনে পাঠিয়ে এক রান নিয়েই এবারের আইপিএলে অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। এরপরই গ্যালারিতে বসে থাকা অনুষ্কার উদ্দেশে ছুড়ে দেন ফ্লাইং কিস বা উড়ন্ত চুমু।

ছবি- বিসিসিআই/আইপিএল

ভামিকার জন্য

ভামিকার জন্য

সেলিব্রেশন এখানেই শেষ হয়নি। বিরাট কোহলি বেবেতোকে মনে করালেন নিজের সেলিব্রেশনের মাধ্যমে। দুই হাত সামনে রেখে কন্যাকে কোলে দোলানোর মতো বিরাটের ভঙ্গিমা ক্যামেরাবন্দি হয়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই মুহূর্ত। পুত্রের জন্মের পর যেভাবে বেবেতো তাঁর গোল উৎসর্গ করেছিলেন, কন্যা ভামিকার জন্মের পর প্রথম আইপিএল অর্ধশতরান পূর্ণ করে বিরাটের এই সেলিব্রেশন যে কন্যার জন্যই তা বুঝতে কারও দেরি হয়নি। এর পরের বল খেলে ক্রিস মরিসকে বাউন্ডারিতে পাঠিয়ে আইপিএলে ৬ হাজার রান পূর্ণ করেন বিরাট। ছটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন আরসিবি অধিনায়ক। ২১ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি।

ছবি- টুইটার

বিরাট যখন বন্ধু

বিরাট যখন বন্ধু

এই ম্যাচের পরই ইনস্টাগ্রামে বিরাটদের জার্সি হাতে ধরে একটি ভিডিও পোস্ট করেন ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা। আরসিবি-র জার্সি পাঠানোর জন্য বন্ধু বিরাটকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশনে তিনি লেখেন, বিরাটের কাছে এবার ক্রিকেটের পাঠ নিতে চাই। বিরাটের জন্য গুয়ার্দিওলার আবদার, এভাবেই ম্যান সিটির জার্সি নিয়ে দেখতে চাই আরসিবি অধিনায়ককেও। উল্লেখ্য, আরসিবি-র স্পনসর পুমা-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিরাট ও গুয়ার্দিওয়াল। চলতি বছরের গোড়াতেই পুমা আয়োজিত একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে দুজনকেই ফুটবল নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছিল। তবে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যান সিটিকে বহু ট্রফি জেতানো গুয়ার্দিওলা এবার ক্রিকেট শেখার ইচ্ছাপ্রকাশ করলেন বিরাটের কাছেই।
ছবি- ইনস্টাগ্রাম

রেকর্ড জয়

রেকর্ড জয়

আইপিএলে কোনও দলই দুটির বেশি ম্যাচে ১০ উইকেটে জেতেনি। সেখানে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলে ১০ উইকেটে ম্যাচ জিতল এই নিয়ে চতুর্থবার। কোনও উইকেট না হারিয়ে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নিরিখে বিরাটরা রইলেন তৃতীয় স্থানে। এবারের আইপিএলে প্রথম শতরান করার পাশাপাশি সবচেয়ে কমবয়সি হিসেবে আইপিএল শতরানকারীদের তালিকার প্রথম তিনে ঢুকে পড়লেন দেবদত্ত পাড়িক্কাল। দেবদত্ত (২০ বছর ২৮৯ দিন) রইলেন মণীশ পাণ্ডে (১৯ বছর ২৫৩ দিন) ও ঋষভ পন্থ (২০ বছর ২১৮ দিন)-এর পরেই। পাড়িক্কালের শতরানের পর আইপিএলে আরসিবি-র ক্রিকেটারদের সম্মিলিত মোট শতরান দাঁড়াল ১৪। তার পরেই রয়েছে পাঞ্জাব (১৩) ও দিল্লি (১২)। আইপিএলে ১৯৬টি ম্যাচ খেলে বিরাটই সবচেয়ে বেশি ৬০২১ রান করেছেন। গড় ৩৮.৩৫। রয়েছে পাঁচটি শতরান। দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না (৫৪৪৮ রান)।

ছবি- বিসিসিআই/আইপিএল

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+