IPL Live Update : কেকেআরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ শেষ বলে জিতল চেন্নাই সুপার কিংস

আইপিএল লাইভ : শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততে মরিয়া কলকাতা নাইট রাইডার্স।

চলতি আইপিএলের প্রথম পর্বে সেভাবে দাঁত ফোটাতে না পারা কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় পর্বে জ্বলে উঠেছে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফে খেলার দাবিদার হয়ে উঠেছে ইয়ন মর্গ্যানের দল। সেই লক্ষ্যে আরও একধাপ এগোতে হলে একই মাঠে আজ এমএস ধোনির চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করতেই হবে কেকেআরকে। অন্যদিকে আজ জিতলে টুর্নামেন্টের শেষ চার পৌঁছনো কার্যত নিশ্চিত হবে সিএসকে-র। ফলে দুই দলের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা নিশ্চিত। ম্যাচের আপডেটে চোখ রাখুন।

IPL Live Update : কেকেআরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ শেষ বলে জিতল চেন্নাই সুপার কিংস

Sep 26, 2021, 7:37 pm IST

কেকেআরের হয়ে ৩ উইকেট নিয়েছেন সুনীল নারিন। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৪৩ রান করেছেন ফ্যাফ দু প্লেসি।
Sep 26, 2021, 7:37 pm IST

আরসিবিকে হারাতে পারলে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে আসবে মুম্বই ইন্ডিয়ান্স।
Sep 26, 2021, 7:36 pm IST

ম্যাচের শেষ ওভারে দুই উইকেট নিয়েও কেকেআরকে জেতাতে ব্যর্থ সুনীল নারিন।
Sep 26, 2021, 7:35 pm IST

১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে দাঁড়িয়ে রইল কেকেআর।
Sep 26, 2021, 7:34 pm IST

১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে কার্যত পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস।
Sep 26, 2021, 7:28 pm IST

রুদ্ধশ্বাস ম্যাচ চলল শেষ বল পর্যন্ত। ২ উইকেটে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস।
Sep 26, 2021, 7:25 pm IST

১ বলে ১ রান করতে হবে চেন্নাইকে।
Sep 26, 2021, 7:24 pm IST

৮ বলে ২২ রান করে আউট হলেন রবীন্দ্র জাদেজা।
Sep 26, 2021, 7:19 pm IST

শেষ ওভার বল করতে এসেছেন সুনীল নারিন। প্রথম বলেই স্যাম কারানকে ফিরিয়ে দিলেন কেকেআর স্পিনার।
Sep 26, 2021, 7:18 pm IST

ওভারের শেষ বলে চার মারলেন জাদেজা। ম্যাচ জিততে ৬ বলে ৪ রান করতে হবে চেন্নাই সুপার কিংসকে।
Sep 26, 2021, 7:15 pm IST

পঞ্চম বলে চার এল জাদেজার ব্যাট থেকে।
Sep 26, 2021, 7:14 pm IST

চতুর্থ বলে ফের ছক্কা হাঁকালেন জাদেজা।
Sep 26, 2021, 7:13 pm IST

তৃতীয় বলে ছক্কা হাঁকালেন রবীন্দ্র জাদেজা।
Sep 26, 2021, 7:13 pm IST

প্রথম দুই বল থেকে এল ২ রান।
Sep 26, 2021, 7:12 pm IST

১৯তম ওভার বল করছেন কেকেআরের প্রসিদ্ধ কৃষ্ণ।
Sep 26, 2021, 7:11 pm IST

১৮ ওভার শেষে সিএসকে-র স্কোর ১৪৬/৬। ম্যাচ জিততে ১২ বলে ২৬ রান করতে হবে ধোনির দলকে।
Sep 26, 2021, 7:08 pm IST

মহেন্দ্র সিং ধোনির (১) উইকেট তুলে নিয়ে কেকেআরকে জয়ের দিকে নিয়ে গেলেন বরুণ চক্রবর্তী।
Sep 26, 2021, 7:05 pm IST

রান আউট হলেন সুরেশ রায়না।
Sep 26, 2021, 7:00 pm IST

৩২ রান করে আউট হলেন মঈন।
Sep 26, 2021, 6:59 pm IST

মঈন আলির উইকেট তুলে নিলেন লকি ফার্গুসন।
Sep 26, 2021, 6:56 pm IST

ফ্রি হিট থেকে ১ রানের বেশি নিতে পারলেন না সুরেশ রায়না।
Sep 26, 2021, 6:55 pm IST

নিজের স্পেলের চতুর্থ ওভার বল করতে এলেন লকি ফার্গুসন।
Sep 26, 2021, 6:54 pm IST

ম্যাচ জিততে ২৪ বলে ৪০ রান করতে হবে চেন্নাইকে।
Sep 26, 2021, 6:54 pm IST

আইপিএলে নিজের প্রথম ওভারে ৫ রান দিলেন আইয়ার। ১৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১৩২/৩।
Sep 26, 2021, 6:53 pm IST

বল করছেন ভেঙ্কটেশ আইয়ার।
Sep 26, 2021, 6:50 pm IST

১৫ ওভার শেষে সিএসকে-র স্কোর ১২৭/৩।
Sep 26, 2021, 6:48 pm IST

ব্যাটিং করতে নেমেই চার মারলেন সুরেশ রায়না।
Sep 26, 2021, 6:45 pm IST

সুনীল নারিনের তৃতীয় ওভারের প্রথম বলে মিস ফিল্ডের দরুণ চার পেলেন আম্বাতি রায়ডু। দ্বিতীয় বলে স্টেপ আউট করে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হলেন সিএসকে ব্যাটার। ১০ রান করলেন ডান হাতি।
Sep 26, 2021, 6:43 pm IST

ম্যাচ জিততে ৩৬ বলে ৫৭ রান করতে হবে চেন্নাইকে।
Sep 26, 2021, 6:43 pm IST

ওভার থেকে এল মাত্র ৩ রান। ১৪ ওভার শেষে সিএসকে-র স্কোর ১১৫/২।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+