IPL 2021 Live: ১০ ওভার বাকি থাকতে ৯ উইকেটে সহজ জয় কেকেআর-এর

আইপিএলের দ্বিতীয়ার্ধের দ্বিতীয় ম্যাচে আজ আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্স বদলার ম্যাচ খেলতে নামবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। শেষ চারে ওঠা নিশ্চিত করতে এখন বাকি সাত ম্যাচের অন্তত পাঁচটিতে জিততেই হবে নাইটদের। অন্যদিকে, আরসিবিকে শেষবারের জন্য নেতৃত্ব দিয়ে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেতে মুখিয়ে থাকা বিরাট কোহলি দ্রুত প্লে অফের জায়গা পাকা করতে চাইবেন। আজকের ম্যাচ সেই লক্ষ্যে আরসিবিকে এক ধাপ এগিয়ে দিতে পারে। প্রথম সাক্ষাতে কেকেআরকে হারিয়েছিল আরসিবি। পয়েন্ট তালিকায় সাত থেকে উঠে আসতে মরিয়া নাইটরা।

 বিরাটের আরসিবি-র বিরুদ্ধে বদলার ম্যাচে মর্গ্যানের কেকেআর

Sep 20, 2021, 10:46 pm IST

ম্যাচে ১৩ রান দিয়ে ৩ উইকেট পাওয়া বরুণ চক্রবর্তী পেলেন ম্যাচের সেরার পুরস্কার।
Sep 20, 2021, 10:39 pm IST

এদিনের জয়ের ফলে কেকেআর ৮ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে উঠে এল।
Sep 20, 2021, 10:24 pm IST

৪১ রান করে অপরাজিত রইলেন ভেঙ্কটেশ আইয়ার।
Sep 20, 2021, 10:24 pm IST

দশ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতল কেকেআর।
Sep 20, 2021, 10:19 pm IST

৪৮ রান করে চাহালের বলে আউট হলেন শুভমান গিল।
Sep 20, 2021, 10:06 pm IST

৬ ওভার শেষে কেকেআর ৫৬ রান বিনা উইকেটে। ক্রিজে গিল ও আইয়ার খেলা ধরে নিয়েছেন।
Sep 20, 2021, 9:56 pm IST

দারুণ শুরু কেকেআর এর। ৫ ওভারে বিনা উইকেট খুইয়ে উঠল ৪৫ রান।
Sep 20, 2021, 9:40 pm IST

দারুণ শুরু কেকেআর এর। ২ ওভার শেষে রান ২০/০। ক্রিজে আইয়ার ও গিল।
Sep 20, 2021, 9:13 pm IST

৯২ রানে গুটিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
Sep 20, 2021, 9:10 pm IST

১৮ ওভারের শেষে আরসিবি ৯ উইকেটে ৮৯
Sep 20, 2021, 9:03 pm IST

১৬.৩ ওভারে আরসিবি-র নবম উইকেটের পতন। ৮৩ রানের মাথায়। ১২ রান করে হর্ষল প্যাটেল ফার্গুসনের শিকার।
Sep 20, 2021, 8:58 pm IST

আরসিবি-র অষ্টম উইকেটের পতন। ১৫.৩ ওভারে ৭৬ রানে অষ্টম উইকেট হারাল আরসিবি। কাইল জেমিসন ৪ রানে রান আউট।
Sep 20, 2021, 8:53 pm IST

১৫ ওভারের আরসিবি ৭ উইকেটে ৭৫
Sep 20, 2021, 8:51 pm IST

১৪ ওভারের শেষে আরসিবি ৭ উইকেটে ৬৮
Sep 20, 2021, 8:48 pm IST

আরসিবি-র সপ্তম উইকেটের পতন। ১৩.৪ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ উইকেটে ৬৬
Sep 20, 2021, 8:43 pm IST

১৩ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৬ উইকেটে ৬৬
Sep 20, 2021, 8:37 pm IST

পরপর দুই বলে ম্যাক্সওয়েল ও হাসারঙ্গাকে ফেরালেন বরুণ চক্রবর্তী। ১১.৫ ওভারে ৬ উইকেটে আরসিবি ৬৩
Sep 20, 2021, 8:35 pm IST

বরুণ চক্রবর্তীর শিকার গ্লেন ম্যাক্সওয়েল। ১১.৪ ওভারে বোল্ড হলেন ১৭ বলে ১০ রান করে। আরসিবি ৫ উইকেটে ৬৩
Sep 20, 2021, 8:31 pm IST

১১ ওভারের শেষে আরসিবি ৪ উইকেটে ৬০
Sep 20, 2021, 8:26 pm IST

১০ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৪ উইকেটে ৫৪
Sep 20, 2021, 8:25 pm IST

এই প্রথম এবারের আইপিএলে প্রথম বলে আউট হলেন এবিডি
Sep 20, 2021, 8:22 pm IST

৯ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৪ উইকেটে ৫২। ২ ওভারে ৭ রানের বিনিময়ে ২ উইকেট রাসেলের।
Sep 20, 2021, 8:19 pm IST

নবম ওভারের চতুর্থ বলে আন্দ্রে রাসেলের ইয়র্কার ছিটকে দিল এবি ডি ভিলিয়ার্সের উইকেট। প্রথম বলে ০ রানে আউট এবিডি। আরসিবি ৪ উইকেটে ৫২।
Sep 20, 2021, 8:13 pm IST

নবম ওভারে আন্দ্রে রাসেলের প্রথম বলে ভরতের ক্যাচ দারুণভাবে তালুবন্দি করলেন শুভমান গিল। আরসিবি ৩ উইকেটে ৫১। ভরত অভিষেক ম্যাচে ১৯ বলে করলেন ১৬
Sep 20, 2021, 8:11 pm IST

৮ ওভারের শেষে আরসিবি-র স্কোর ২ উইকেটে ৫১। কেএস ভরতের সঙ্গে ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল।
Sep 20, 2021, 8:11 pm IST

৭.৩ ওভারে ৫০ রান হল আরসিবির
Sep 20, 2021, 8:09 pm IST

৭ ওভারে আরসিবি ২ উইকেটে ৪৭ রান।
Sep 20, 2021, 8:03 pm IST

পাওয়ারপ্লে-র শেষ বলে লকি ফার্গুসনের শিকার দেবদত্ত পাড়িক্কল। তিনি করলেন ২২। ৬ ওভারের শেষে আরসিবি ২ উইকেটে ৪১
Sep 20, 2021, 8:00 pm IST

এবারের আইপিএলে ৮ ম্যাচে বিরাট কোহলি করেছেন। ২০৩ রান। প্রথম সাক্ষাতেও কেকেআরের বিরুদ্ধে ৫ রানে আউট হয়েছিলেন। সর্বাধিক অপরাজিত ৭২ রান রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
Sep 20, 2021, 7:58 pm IST

ম্যাচের পঞ্চম ওভারে বল করলেন সুনীল নারিন। এই ওভারের শেষে আরসিবি ১ উইকেটে ৩৫।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+