আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি কেমন দেখে নিন ভিডিওতে

কলকাতা নাইট রাইডার্স আইপিএল অভিযান শুরু করবে মুম্বইয়ে। সেখানে আজ জনসমক্ষে আনা হলো কেকেআরের নতুন জার্সি। খুব বেশি পরিবর্তন নেই। বেগুনি ও সোনালি দুটি রংই রয়েছে নাইটদের জার্সিতে।

আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি কেমন দেখে নিন ভিডিওতে

(ছবি- কেকেআর টুইটার)

দলের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে কেকেআর ক্রিকেটারদের হাতে পৌঁছে গেল নতুন মরশুমের জার্সি। দীনেশ কার্তিক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল সকলেই নতুন জার্সি দেখে খুশি। তাঁদের একটাই কথা, এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম। নতুন জার্সির গুরুত্ব সব সময়ই অন্যরকম।

কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনেই দেখা গিয়েছে ক্রিকেটাররা দারুণ ছন্দে রয়েছেন। তবে ছক্কার কথা আসলেই এই দলে প্রথম যাঁর কথা মনে পড়ে তিনি হলেন আন্দ্রে রাসেল। নাইট শিবির অতীতের পারফরম্যান্সের কথা মনে করিয়েও ক্রিকেটারদের তাতিয়ে দিচ্ছে। আজ যেমন পোস্ট করা হয়েছে রাসেলের একটি দুরন্ত ইনিংসের কথা। ২ বছর আগে আজকের দিনেই রাসেল ঝড়ে উড়ে গিয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচে ২০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কেকেআর। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন রাসেল। মেরেছিলেন ১টি চার ও সাতটি ছক্কা। ম্যাচ জেতানো ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচের সেরাও। সাফল্য পেতে এবারও নাইটদের তুরুপের তাস পাওয়ারহিটার রাসেল।

কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ
১১ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৩ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৮ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ এপ্রিল-চেন্নাই সুপার কিংস, ২৪ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৬ এপ্রিল- পঞ্জাব কিংস, ২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৮ মে- দিল্লি ক্যাপিটালস, ১০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ১২ মে- চেন্নাই সুপার কিংস, ১৫ মে- পঞ্জাব কিংস, ১৮ মে- রাজস্থান রয়্যালস, ২১ মে- সানরাইজার্স হায়দরাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+