হ্যাজলউডের বিকল্প পেল চেন্নাই সুপার কিংস, গাভাস্করের আইপিএলের সেরা একাদশে অধিনায়ক ধোনি
কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতবারের ফাইনালিস্ট ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তার আগে কিছুটা হলেও স্বস্তি চেন্নাই সুপার কিংস শিবিরে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)
আইপিএল থেকে অস্ট্রেলীয় পেসার জশ হ্যাজলউড সরে দাঁড়ানোর পর তাঁর বিকল্প পেতে বেশ বেগ পেতে হচ্ছিল সিএসকে কর্তাদের। জানা গিয়েছিল, অনেককে প্রস্তাব দেওয়া হলেও বেশিরভাগ ক্রিকেটারই কাউন্টিতে চুক্তিবদ্ধ থাকায় এবং করোনা সংক্রমণ বাড়ার কারণে আইপিএল খেলতে আগ্রহী ছিলেন না। যদিও অবশেষে হ্যাজলউডের বিকল্প পেয়ে গেল সিএসকে।
Jason is all of us right now!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 9, 2021
J Behrendorff joins the super lion up for this #Summerof2021 !
Read more : https://t.co/Xe1WU7WWvu#WhistlePodu #Yellove 🦁💛
📸@ICC pic.twitter.com/qYSjcee932
অস্ট্রেলিয়ারই পল বেহরেনডর্ফের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে ধোনির দল। দেশের হয়ে দুই বছর আগে শেষ ম্যাচ খেললেও বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলেছেন এই পেসার, প্রথম শ্রেণির ক্রিকেটেও বেশ সফল। আইপিএলে ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন। বিশ্বকাপের শিবিরে যোগ দেওয়ার আগে অবধি ৫টি ম্যাচে ৫টি উইকেটও পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ১১টি একদিনের আন্তর্জাতিক ও সাতটি টি ২০ আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
Thala vs Tommy at a game of Bocce!
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2021
Italian version of Goli !#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/i0Svtj6DVo
এদিকে, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে আইপিএলের সর্বকালের সেরা যে এগারোজন ক্রিকেটার বেছে নিয়েছেন তাতে চেন্নাই সুপার কিংসের তিনজন রয়েছেন। তাঁরা হলেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা। ধোনিকেই সর্বকালের সেরা একাদশের অধিনায়ক বেছে নিয়েছেন সানি। যে প্রথম একাদশ তিনি বেছে নিয়েছেন তাতে দুই ওপেনার রোহিত শর্মা ও ক্রিস গেইল। তিনে ডেভিড ওয়ার্নার। চারে বিরাট কোহলি। পাঁচে রায়না, ছয়ে এবি ডি ভিলিয়ার্স, সাতে ধোনি ও আটে জাদেজা। নয়ে সুনীল নারিন, দশে ভুবনেশ্বর কুমার ও এগারো নম্বরে জশপ্রীত বুমরাহ।
Just 2 more sleeps! Odidum... Whistle poda ready ah?#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/MvvOEI7LKt
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2021
একনজরে দেখে নেওয়া যাক কবে কাদের বিরুদ্ধে খেলবে চেন্নাই সুপার কিংস:
১০ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ১৬ এপ্রিল- পাঞ্জাব কিংস, ১৯ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২১ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২৫ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বিকেল সাড়ে ৩টে), ২৮ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ৫ মে- রাজস্থান রয়্যালস,৭ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ৯ মে- পাঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ১২ মে- কলকাতা নাইট রাইডার্স, ১৬ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ২১ মে- দিল্লি ক্যাপিটালস, ২৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
A-word of appreciation for our Super Lions of the last season.
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2021
Faf du Plessis (449 runs) & Sam Curran (13 wkts).#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/oDXURah6pN












Click it and Unblock the Notifications