Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2021 : ভারতীয় ক্রিকেট দলের জন্য কেন গুরুত্বপূর্ণ এই হাই ভোল্টেজ টুর্নামেন্ট?

IPL 2021 : ভারতীয় ক্রিকেট দলের জন্য কেন গুরুত্বপূর্ণ এই হাই ভোল্টেজ টুর্নামেন্ট?

চার মাসেরও বেশি সময়ের অপেক্ষা শেষে করোনা ভাইরাসের জেরে থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হয়েই। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় শক্তিশালী চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ সহ অন্যান্য মোকাবিলার হার-জিতের ফলাফলের পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, তা হল টি২০ বিশ্বকাপের আগে কোথায় কোথায় এই আইপিএল ভারতীয় ক্রিকেট দলের জন্য বিশেষ হতে চলেছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হার্দিক পান্ডিয়ার বোলিং

হার্দিক পান্ডিয়ার বোলিং

২০১৯ সালের ডিসেম্বরে পিঠে অস্ত্রোপচারের পর থেকে প্রায় দেড় বছর বাইশ গজে বল করতে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। সেই রীতি গত জুলাইয়েই ভাঙেন ভারতীয় অল রাউন্ডার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের মাটিতে টিম ইন্ডিয়ার জার্সিতে ফের হাত ঘোরাতে দেখা গিয়েছিল হার্দিক পান্ডিয়া। খুব একটা সফল না হলেও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে পান্ডিয়া কামাল করবেন বলে আশা ক্রিকেট প্রেমীদের। যা টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জন্য ভালো হাতিয়ার হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

রবিচন্দ্রণ অশ্বিনের অন্তর্ভূক্ত

রবিচন্দ্রণ অশ্বিনের অন্তর্ভূক্ত

২০১৭ সালে জাতীয় দলের হয়ে শেষবার নীল জার্সি গায়ে মাঠে নেমেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের উপহার তিনি পেলেন চার বছর পরে। টেস্টে বিশ্বের এ প্রজন্মের অন্যতম সেরা বোলার অশ্বিন আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় ক্রিকেট দলে জায়গা পেয়েছেন। যদিও তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। তারই প্রেক্ষিতে এবারের আইপিএল বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টুর্নামেন্টের শেষ পর্বে ভালো খেলে বিশ্বকাপে অল রাউন্ডার হিসেবে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে অ্যাশের কাছে। এ লড়াইয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়ারা।

শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন

শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে গুরুতর আঘাত পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মুম্বইয়ের ব্যাটসম্যান। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য শ্রেয়সকে রিজার্ভ ক্যাটেগরিতে রাখা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক এই আইপিএলে কেমন খেলেন, সেদিকে তাকিয়ে থাকবে দেশ।

রোহিত শর্মার দিকে নজর

রোহিত শর্মার দিকে নজর

আসন্ন টি২০ বিশ্বকাপের পর সংশ্লিষ্ট ফর্ম্যাটে টিম ইন্ডিয়াকে আর নেতৃত্ব দেবেন না বলে জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। পরিবর্তে হয়তো টি২০ ফর্ম্যাটে জাতীয় দলকে পাকাপাকিভাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করা হিটম্যান এই দায়িত্ব দুর্দান্তভাবে পালন করবেন বলে আশা ক্রিকেট প্রেমীদের। অধিনায়ক হিসেবে দেশকে এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি চ্যাম্পিয়ন করা রোহিত এবারের আইপিএলে কেমন পারফরম্যান্স করেন, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+