আইপিএলে আজ কাদের ভরসায় হাইভোল্টজ ম্যাচে কোমর বাঁধবে দিল্লি ও ব্যাঙ্গালোর

আইপিএলে আজ কাদের ভরসায় হাইভোল্টজ ম্যাচে কোমর বাঁধবে দিল্লি ও ব্যাঙ্গালোর

চলতি আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মোকাবিলায় নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ। দুই দলের মুখোমুখি সাক্ষাতে কোন কোন ক্রিকেটারের পারফরম্যান্স চমকপ্রদ, তা এক নজরে দেখে নেওয়া যাক। দেখে নেওয়া যাক এ সংক্রান্ত পরিসংখ্যান।

আরসিবির জার্সিতে দিল্লির বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

আরসিবির জার্সিতে দিল্লির বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (একদা দিল্লি ডেয়ারডেভিলস) বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলির। টুর্নামেন্টে রাজধানী শিবিরের বিরুদ্ধে ৯২১ রান করেছেন আরসিবি অধিনায়ক।

দিল্লির জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

দিল্লির জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের (একদা দিল্লি ডেয়ারডেভিলস) জার্সিতে সবচেয়ে বেশি রান রয়েছে ঋষভ পন্থের। টুর্নামেন্টে আরসিবি-র বিরুদ্ধে ৩১৯ রান করেছেন দিল্লির অধিনায়ক। ফলে আজ দুই দলের অধিনায়কের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে ধরে নেওয়া যায়।

আরসিবি-র জার্সিতে দিল্লির বিরুদ্ধে সর্বাধিক উইকেট

আরসিবি-র জার্সিতে দিল্লির বিরুদ্ধে সর্বাধিক উইকেট

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের (একদা দিল্লি ডেয়ারডেভিলস) বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আইপিএলে ১৪টি উইকেট নিয়েছেন ভারতীয় লেগ স্পিনার।

দিল্লির জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সর্বাধিক উইকেট

দিল্লির জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সর্বাধিক উইকেট

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের (একদা দিল্লি ডেয়ারডেভিলস) জার্সিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। বিরাট কোহলিদের বিরুদ্ধে আইপিএলে ১২টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+