আইপিএলে আরসিবি-পাঞ্জাব যুদ্ধের নক্ষত্র কারা, ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে কারা?

আইপিএলে আরসিবি-পাঞ্জাব যুদ্ধের নক্ষত্র কারা, ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে কারা?

চলতি আইপিএলের শেষ চারে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকতে আজকের ম্যাচে জান কবুল করতে হবে পাঞ্জাব কিংসকে। প্রতিপক্ষ শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যারা আজ জিতলেই লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাবে। তারই প্রেক্ষিতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছে ক্রিকেট প্রেমীরা। যে যে ক্রিকেটারের ব্যাটিং ও বোলিং দুই দলের লড়াইকে আকর্ষণীয় করে তুলেছে, তাঁদের তালিকা দেখে নেওয়া যাক। কী বলছে পরিসংখ্যান।

আরসিবি-র জার্সিতে পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি রান

আরসিবি-র জার্সিতে পাঞ্জাবের হয়ে সবচেয়ে বেশি রান

আইপিএলে আরসিবি-র সাম্প্রতিক সদস্য হিসেবে পাঞ্জাব কিংসের (একদা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন এবি ডিভিলিয়ার্স। ৬৯২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে ৬৮১ রান করেছেন।

পাঞ্জাবের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

পাঞ্জাবের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি রান

আইপিএলে পাঞ্জাবের সাম্প্রতিক সদস্য হিসেবে আরসিবি-র বিরুদ্ধে সবচয়ে বেশি রান করেছেন মনদীপ সিং। বিরাট কোহলি শিবিরের বিরুদ্ধে ২৩৮ রান করেছেন মনদীপ। যদিও তাঁর আজ প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

আরসিবি-র জার্সিতে পাঞ্জাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

আরসিবি-র জার্সিতে পাঞ্জাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

আরসিবি-র জার্সিতে পাঞ্জাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। এই প্রেক্ষাপটে ২১টি উইকেট নিয়েছেন ভারতীয় লেগ স্পিনার। ২৫ রান দিয়ে নেওয়া ৪ উইকেট আরসিবি-র বিরুদ্ধে আইপিএলে চাহালের সেরা স্পেল।

পাঞ্জাবের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

পাঞ্জাবের জার্সিতে আরসিবি-র বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট

পাঞ্জাব কিংসের বর্তমান সদস্য হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মুরুগান অশ্বিন। বিরাট কোহলি শিবিরের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছেন ডান হাতি স্পিনার। ২১ রান দিয়ে নেওয়া ৩ উইকেট আরসিবি-র বিরুদ্ধে অশ্বিনের সেরা আইপিএল স্পেল।

ছবিতে সৌজন্য বিসিসিআই আইপিএল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+