করোনামুক্ত ঋদ্ধিমান সাহা, কলকাতা ফিরছেন রাতেই, ইংল্যান্ড সফর নিয়ে আত্মবিশ্বাসী

অবশেষে স্বস্তির খবর। করোনামুক্ত হলেন ঋদ্ধিমান সাহা। বাংলা তথা ভারতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বায়ো বাবলে থাকাকালীনই করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে আজ রাতেই কলকাতায় ফিরছেন তিনি।

করোনামুক্ত ঋদ্ধিমান সাহা, কলকাতা ফিরছেন রাতেই, ইংল্যান্ড সফর নিয়ে আত্মবিশ্বাসী

ঋদ্ধিমান জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে গতকাল। তারপর এদিনই তিনি দিল্লি থেকে কলকাতার বিমান ধরেন। ঋদ্ধি যখন অসুস্থ ছিলেন তখন কন্যা সুপারম্যানের ছবি এঁকে বাবার দ্রুত আরোগ্য কামনা করে বাড়ি ফেরার অনুরোধ জানিয়েছিল। ঋদ্ধির শহরে ফেরার খবরে তাই তাঁর পরিবারেও স্বস্তি এসেছে। আইপিএল স্থগিত হওয়ার দু সপ্তাহ পর পরিবারের সঙ্গে মিলিত হবে মুখিয়ে রয়েছেন ঋদ্ধি।

তাঁর অসুস্থতা নিয়ে জল্পনা ছড়ানোয় গত ১৪ মে ঋদ্ধি বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, দুটি পরীক্ষার রিপোর্টে একটি পজিটিভ ও একটি নেগেটিভ এসেছে। তাঁর আর কোনও উপসর্গ নেই। তিনি ভালোই আছেন। অবশেষে রবিবারের সেই করোনা পরীক্ষার রিপোর্ট চূড়ান্ত স্বস্তি বয়ে আনল।

করোনামুক্ত ঋদ্ধিমান সাহা, কলকাতা ফিরছেন রাতেই

ইংল্যান্ড সফরে রওনা হওয়ার আগে ভারতীয় দল সম্ভবত ১৯ মে মুম্বইয়ে একত্রিত হবে। সেখানে ১৪ দিনের নিভৃতবাসে থাকবে দল। ইংল্যান্ড সফরে যেতে গেলে ঋদ্ধিকে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। তবেই মিলবে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের সুযোগ। ঋদ্ধি অবশ্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইংল্যান্ড সফরে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। আপাতত পরিবারের সময় কিছুটা সময় কাটিয়ে নিজেকে ভালো রাখার রসদ সংগ্রহ করে নিতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+