Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2021 : মাস্ট উইন ম্যাচে শক্তিশালী দিল্লির মুখোমুখি কলকাতা, দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ

আইপিএল ২০২১ : কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য প্রথম একাদশ।

আজ দুপুরে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখতে আজ জিততেই হবে ইয়ন মর্গ্যানের দলকে। যা মুখের কথা নয়। কারণ ঋষভ পন্থ নেতৃত্বাধীন দিল্লি চলতি আইপিএলের দ্বিতীয় পর্বে স্বপ্নের ফর্মে রয়েছে। অন্যদিকে কেকেআরের মধ্যে একটা জয়ের তাগিদও নজরে পড়ছে। সেই প্রেক্ষাপটে আজ দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি বলে ধরে নেওয়া হচ্ছে। দুই দলের মুখোমুখি পরিসংখ্যান ও সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সংযুক্ত আরব আমিরশাহীতে চলতে থাকা টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের প্রথম দুটি ম্যাচ জিতলেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের গত ম্যাচ হেরে গিয়েছেন ইয়ন মর্গ্যানরা। কেবল নেট রান বেশি থাকার কারণে লিগ তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে কলকাতা। অন্যদিকে শক্তিশালী দিল্লি ক্যাপিটালস ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আজ জিতলে প্লে-অফে জায়গা পাকা হবে ঋষভ পন্থ শিবিরের।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

এখনও পর্যন্ত আইপিএলে ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১২ বার জিতেছে দিল্লি ক্যাপিটালস (একদা দিল্লি ডেয়ারডেভিলস)। চলতি আইপিএলের প্রথম পর্বের ম্যাচে দুই দলের মধ্যে একপেশে খেলা হয়েছিল। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছিল কেকেআর। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন আন্দ্রে রাসেল। দিল্লির হয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন অক্ষর প্যাটেল ও ললিত যাদব। ১৬.৩ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছিলেন পৃথ্বী শ।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংসের বলে রুদ্ধশ্বাস ম্যাচ শেষ বলে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পায়ে সামান্য টান অনুভব করেছিলেন আন্দ্রে রাসেল। তবু তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন বলেই ধরে নেওয়া যায়। কলকাতার প্রথম একাদশ অপরিবর্তিত থাকার কথা। অন্যদিকে ঋষভ পন্থ শিবিরে আজও মার্কাস স্টইনিস অনুপস্থিত থাকতে পারেন। ললিত যাদবের পরিবর্তে আজ স্টিভ স্মিথকে খেলানো হতে পারে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ : শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রসেল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সুনীল নারিন, বরুণ চক্রবতী, প্রসিদ্ধ কৃষ্ণ, লকি ফার্গুসন।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ : পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্টিভ স্মিথ, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিক নরকিয়া, আবেশ খান।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+