কেকেআরের হয়ে আইপিএল অনুশীলনের আগে ভাজ্জির ভাংড়ায় বোল্ড নেট দুনিয়া, দেখুন ভিডিও

কেকেআরের হয়ে অনুশীলনে নামার আগে ভাজ্জির ভাংড়ায় বোল্ড নেট দুনিয়া, দেখুন ভিডিও

এই প্রথমবার কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের হয়ে আইপিএল খেলতে চলেছেন হরভজন সিং। এই প্রাপ্তি যে তাঁর কাছে অনেক কিছু, তা আগেই জানিয়েছিলেন ভাজ্জি। এমনকী ৪০ বছর বয়সেও বাইশ গজ কাঁপাতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন টার্বুনেটর। জানিয়েছেন যে কেরিয়ারের অন্তিত লগ্নে তাঁর কাউকে কিছু প্রমাণ করার নেই। ফলে চাপমুক্ত হয়ে তিনি আগামী আইপিএল খেলতে চান বলে জানিয়েছেন হরভজন। সেই চাপহীনতা যে কতটা, তা বোঝালেন ভাজ্জি নিজে। মুম্বইয়ের হোটেলে তাঁর ভাংড়ায় বোল্ড হল নেট দুনিয়া।

ভাংড়া নাচলেন

ভাংড়া নাচলেন

কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার পর আইপিএল ২০২১-এর প্রস্তুতির জন্য কেকেআর শিবিরে যোগ দিলেনল হরভজন সিং। তার আগে বেশ খোলামেলা মেজাজেই দেখা গেল ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যকে। মুম্বইয়ের হোটেলের ঘর থেকে বেরিয়ে ক্যামেরার সামনে ভাংড়া নাচলেন হরভজন।

ভিডিও ভাইরাল

সম্প্রতি কেকেআরের তরফে এক ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে হোটেলের ২৪১৪ ঘরের দরজায় টোকা দিচ্ছেন জনৈক ব্যক্তি। কিছু পরে সেই দরজা খুলে বেরিয়ে এলেন হরভজন সিং। গায়ে কেকেআরের টি-শার্ট, পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে আসা ভারতীয় স্পিনার প্রথমে জানালেন যে তিনি দলের অনুশীলনে যোগ দিতে যাচ্ছেন। এরপরই তিনি ক্যামেরার সামনে ভাংড়া নেচে ভাইরাল। ওই ভিডিও-তে তাঁকে কেকেআর শিবিরের সঙ্গে যুক্ত হতেও দেখা যাচ্ছে।

৪০ তো কী!

৪০ তো কী!

২০২১ সালের আইপিএল শুরুর আগে এক সাক্ষাৎকারে হরভজন সিং বলেছেন যে তিনি জানান অনেকে তাঁর ৪০ বছর বয়সে আইপিএল খেলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর উদ্দেশে ভাজ্জির সোজাসাপ্টা উত্তর, তিনি জানেন যে তিনি পারবেন। তাই তিনি এবারও আইপিএল খেলবেন বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার।

তাঁর প্রমাণ করার কিছু নেই

তাঁর প্রমাণ করার কিছু নেই

ক্রিকেট কেরিয়ারের একদম অন্তিম লগ্নে এসে তাঁর কারও কাছে প্রমাণ করার আর কিছু নেই বলে জানিয়েছেন হরভজন সিং। ৪০ বছর বয়সে তিনি আইপিএল খেলতে নেমে সফল হলে তো কোনও কথাই নেই, কিন্তু ব্যর্থ হলে কারও কাছে তিনি জবাবদিহি করবেন না বলে জানিয়েছেন ভাজ্জি। এখন লড়াইটা তাঁর সম্পূর্ণ নিজের সঙ্গে নিজের বলে জানিয়েছেন হরভজন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+