IPL 2021 : দুই বছর পর ফের মাঠে বসে খেলা দেখবেন দর্শকরা, টিকিট কাটবেন কবে থেকে?

সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএল ২০২১-এ মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরশাহীর প্রস্তাবে রাজি হল বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে শুরুতে হতে চলা আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বের ম্যাচগুলি মাঠে বসেই দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা। বুধবার এক বিবৃতি জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই খবরটি নিশ্চিত করা হয়েছে। কবে থেকে টিকিট কাটা যাবে, তা জেনে নিন।

দুই বছর পর ফের মাঠে দর্শক

দুই বছর পর ফের মাঠে দর্শক

২০১৯ সালের আইপিএল অনুষ্ঠিত হয়েছিল ভারতে। সে বছরই শেষবার মাঠে বসে টুর্নামেন্ট প্রত্যক্ষ করতে পেরেছিলেন ক্রিকেট প্রেমীরা। করোনা ভাইরাসের অতিরিক্ত প্রভাবে ২০২০ সালের আইপিএল ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল টু্র্নামেন্ট। চলতি বছরের এপ্রিলে ভারতে শুরু হয়েছিল আইপিএল। দর্শকশূন্য স্টেডিয়ামেই চলছিল ম্যাচগুলি। ইতিমধ্যে করোনা ভাইরাসের প্রভাব বেড়ে গেলে মাঝপথেই টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। করোনা ভাইরাসের প্রভাব কমে যাওয়ায় মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিসিসিআই। এর অর্থ দুই বছর পর ফের মাঠে বসে আইপিএল দেখবেন ক্রিকেট প্রেমীরা।

সীমিত সংখ্যক দর্শক

সীমিত সংখ্যক দর্শক

চলতি মাসেই শুরু হতে চলা আইপিএল ২০২১-র দ্বিতীয় পর্বের ম্যাচগুলি মাঠে বসে দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা। যদিও আপাতত সীমিত সংখ্যক দর্শক কোভিড ১৯ বিধি মেনে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। এক্ষেত্রে আমিরশাহী সরকারের নিয়মই মেনে চলা হবে বলে খবর। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে আইপিএলে নিজেদের পছন্দের ম্যাচ দেখার জন্য টিকিট কাটা যাবে। যা শোনার পর তো ক্রিকেট প্রেমীদের খুশির কিনারা নেই।

আমিরশাহীতে প্রভাব

আমিরশাহীতে প্রভাব

সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতের থেকে করোনা ভাইরাসেপ প্রভাব অনেকটাই কম। তাই অনেক আগেই সে দেশের ক্রিকেট বোর্ডের তরফে আইপিএল চলাকালীন মাঠে দর্শক প্রবেশে অনুমতি দেওয়ার জন্য বিসিসিআই ও স্থানীয় প্রশাসনের কাছে দরবার করা হয়েছিল। আমিরশাহী সরকার রাজি হয়ে গেলেও এ ব্যাপারে ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছিল বিসিসিআই। সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ড। দুই বছর পর আইপিএল দেখতে মাঠে ক্রিকেট প্রেমীদের স্বাগত জানানো হয়েছে।

প্রথম ম্যাচই হাই-ভোল্টেজ

প্রথম ম্যাচই হাই-ভোল্টেজ

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আমিরশাহীতে শুরু হচ্ছে থমকে থাকা আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচেই পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা এই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। বিসিসিআই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার পর তো ক্রিকেট প্রেমীদের খুশির কিনারা নেই। ২০ সেপ্টেম্বর আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+