IPL Highlights : মুখোমুখি গত মরসুমের দুই ফাইনালিস্ট, দিল্লিকে টেনেটুনে ১৩৭ রানের লক্ষ্য দিল মুম্বই

IPL Highlights : মুখোমুখি গত মরসুমের দুই ফাইনালিস্ট, মুম্বই ও দিল্লির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

আইপিএলের গত মরসুম জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেও ফাইনাল হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালস। কারণ প্রতিপক্ষের মুম্বই ইন্ডিয়ান্স ছিল অনেক বেশি শক্তিশালী। তবে এবার দিল্লির হালচাল গত বছরের থেকে আলাদা। অন্যদিকে চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটাও দুর্দান্ত হয়েছে বলা চলে। ফলে আজ দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে ধরে নেওয়া যায়। তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ঋষভ পন্থের দল। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল রান রেটে একধপ পিছিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ কে জেতে, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

IPL Highlights : মুখোমুখি গত মরসুমের দুই ফাইনালিস্ট, দিল্লিকে টেনেটুনে ১৩৭ রানের লক্ষ্য দিল মুম্বই

Apr 20, 2021, 9:21 pm IST

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স।
Apr 20, 2021, 9:19 pm IST

আইপিএলের প্রত্যাবর্তনের ম্যাচে ৪ উইকেট নিলেন অমিত মিশ্র।
Apr 20, 2021, 8:53 pm IST

৬ উইকেট হারিয়ে চাপে মুম্বই ইন্ডিয়ান্স। ৪৪ রান করে আউট হয়েছেন রোহিত শর্মা। লড়ছেন ইশান কিষাণ।
Apr 20, 2021, 7:55 pm IST

পাওয়ার প্লে-র মধ্যে কুইন্টন ডি ককের উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট খুলছেন রোহিত।
Apr 20, 2021, 7:54 pm IST

গত আইপিএলে ফাইনালে শেষ বার মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচ জিতেছিল মুম্বই।
Apr 20, 2021, 7:30 pm IST

দিল্লি ক্যাপিটালস শিবিরে দুটি পরিবর্তন করা হয়েছে। আজ প্রথম একাদশে খেলছেন ললিত যাদব ও অমিত মিশ্র।
Playing XIs embed link:
Apr 20, 2021, 7:29 pm IST

আজকের ম্যাচে মুম্বই দলে একটি পরিবর্তন করা হয়েছে। অ্যাডাম মিলনের পরিবর্তে আজ প্রথম একাদশে খেলছেন স্পিনার জয়ন্ত যাদব।
Apr 20, 2021, 7:25 pm IST

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক ও অধিনায়ক), শিমরোন হেটমায়ার, মার্কাস স্টইনিস, ললিত যাদব, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আবেশ খান, অমিত মিশ্র।
Apr 20, 2021, 7:24 pm IST

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার।
Apr 20, 2021, 7:10 pm IST

চিপকে আইপিএলের গত পাঁচটি ম্যাচে জয় হাসিল করেছে আগে ব্যাট করা দল।
Apr 20, 2021, 7:09 pm IST

দিল্লির বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত মুম্বইয়ের।
Apr 20, 2021, 5:29 pm IST

মুম্বইয়ের বর্তমান সদস্য হিসেবে দিল্লির বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট জসপ্রীত বুমরাহের (১৮)। অন্যদিকে দিল্লির বর্তমান সদস্য হিসেবে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট অমিত মিশ্রের (১৫)।
Apr 20, 2021, 5:00 pm IST

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দিল্লির বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা (৬৩৩)। অন্যদিকে দিল্লির বর্তমান দলের সদস্য হিসেবে মুম্বইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন ঋষভ পন্থ (২৯৯)।
Apr 20, 2021, 4:57 pm IST

আইপিএলে এখনও পর্যন্ত ২৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৬ বার জিতেছে মুম্বই। ১২ বার জিতেছে দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+