স্মিথকে হারালেন শ্রেয়স, আইপিএল ২০২১-এর আগে বড় সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের

স্মিথকে হারালেন আইয়ার, আইপিএল ২০২১-এর আগে বড় সিদ্ধান্তের ঘোষণা দিল্লি ক্যাপিটালসের

অভিজ্ঞ স্টিভ স্মিথ নয়, আইপিএল ২০২১-এর জন্য তরুণ শ্রেয়স আইয়ারকেই দলের অধিনায়ক নির্বাচন করল দিল্লি ক্যাপিটালস। তা বলে প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ককে নিয়ে হেলাফেলা করতে রাজি নয় রাজধানীর দল। স্টিভ স্মিথের ওপর আরও এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে গত বারের রানার্সরা। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শ্রেয়সেই কেন ভরসা

শ্রেয়সেই কেন ভরসা

২০১৯ সালে দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিটালসের যাত্রা শুরু হয়। তখন থেকেই দলকে নেতৃত্ব দিয়ে আসছেন শ্রেয়স আইয়ার। সেবার আইপিএলের প্লে-অফ খেলেছিল দিল্লি। কিন্তু ফাইনালে পৌঁছতে পারেনি। দ্বিতীয় বারের প্রচেষ্টায় টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেই যায় রাজধানীর দল। তবে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই ম্যাচ হেরেও যায় দিল্লি ক্যাপিটালস। তাতে অধিনায়ক শ্রেয়স আইয়ারের কৃতিত্ব যে এতটুকু খাটো হয়নি, তা স্পষ্ট বলেছেন দলের সিইও কর্নেল বিনোদ বিস্ত। বরং তরুণ দল নিয়ে আইয়ার যা করে দেখিয়েছে, তা দৃষ্টান্ত বলে মনে করা হচ্ছে।

দলের মেন্টর স্মিথ

দলের মেন্টর স্মিথ

অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান তথা এ প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে আগামী মরসুমের আগে ছেড়ে দেয় রাজস্থান রয়্যালস। মাত্র ২.২০ কোটি টাকায় তাকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ক্রিকেট প্রেমীদের একটা অংশ মনে করেছিলেন যে তাঁকেই অধিনায়ক নির্বাচন করবে রাজধানীর দল। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। অধিনায়ক না করা হলেও স্মিথ ক্রিকেটার হিসেবে দলকে সম্বৃদ্ধ করার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন বলে জানানো হয়েছে।

দিল্লির নতুন জার্সি

দিল্লির নতুন জার্সি

দিল্লি ক্যাপিটলসের তরফে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে আইপিএল ২০২১-এর জন্য নিজেদের নতুন জার্সির উন্মোচন ঘটায় রাজধানীর দল। নীল জমিতে লালের ছোপ দেওয়া ওই জার্সি গায়ে চাপিয়ে শ্রেয়স আইয়ার শিবির গত বারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে বলে আশা দিল্লির ক্রিকেট ফ্যানদের। ফ্র্যাঞ্চাইজির স্লোগান, 'নয়ি দিল্লি কা নয়ি জার্সি'। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে দিল্লি ক্যাপিটালসের এই প্রচার। আগামী ৩০ মার্চ থেকে শ্রেয়স আইয়ারদের আইপিএল ২০২১-এর অনুশীলন শুরু হবে বলে জানানো হয়েছে।

থাকছে জেএসডব্লু

থাকছে জেএসডব্লু

গত দুই বছরের মতো দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক স্পনসরের দায়িত্ব জেএসডব্লু পালন করবে বলে জানানো হয়েছে। ২০১৮ সালের আইপিএল পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলস নাম নিয়ে কসরৎ করেছিল রাজধানীরল দল। ২০১৯ সালে মালিকানা হস্তান্তর হতেই নতুন নামে আইপিএলের মঞ্চে দাপিয়ে খেলতে শুরু করেছে দল। নতুন জার্সি দিল্লি ক্যাপিটালসের চ্যাম্পিয়ন লাকের অনুঘটক হয় কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+