আইপিএলে উত্তরের ডার্বিতে দিল্লি ও পাঞ্জাব দলের প্রথম একাদশে রদবদল

আইপিএলে মুম্বইয়ে আজ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। দুই দলই জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর। লোকেশ রাহুল ও ঋষভ পন্থ, দুজনের দলই প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে। তবে দিল্লি যেখানে দ্বিতীয় ম্যাচেও জয়ের কাছাকাছি পৌঁছাতে পেরেছিল সেখানে চেন্নাইয়ের কাছে বিশ্রীভাবে হেরেছে পাঞ্জাব। টস জিতে ফিল্ডিং নিল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে উত্তরের ডার্বিতে দিল্লি ও পাঞ্জাব দলে রদবদল

(ছবি- বিসিসিআই/আইপিএল)

দুই দলের প্রথম একাদশেই আজ রদবদল হয়েছে। দুটি পরিবর্তন হয়েছে দিল্লি ক্যাপিটালসে। স্টিভ স্মিথ ও লুকমান মেরিওয়ালা এবারের আইপিএলে প্রথম একাদশে খেলবেন। মুরুগান অশ্বিনের জায়গায় জলজ সাক্সেনাকে খেলাচ্ছে পাঞ্জাব কিংস।

আইপিএলে অভিষেকের আগে সবচেয়ে বেশি টি ২০ ম্যাচ খেলার নিরিখে ভারতীয়দের মধ্য়ে লুকমান মেরিওয়ালা রইলেন দ্বিতীয় স্থানে। তিনি কেরিয়ারের ৪৪টি টি ২০ ম্যাচ খেলার পর আইপিএলের প্রথম একাদশে এলেন। এই তালিকায় তিনি রইলেন বিরাট সিংয়ের পরেই। গতকাল বিরাট সিংয়ের আইপিএল অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৬১টি টি ২০ ম্যাচ খেলার পর তিনি প্রথম আইপিএলে খেলার সুযোগ পান। কেকেআরে ২০১৯ সালে আইপিএল অভিষেক হয় সন্দীপ ওয়ারিয়রের। তিনি গতকালের পর ছিলেন দ্বিতীয় স্থানে। তাঁকে এদিন টপকালেন লুকমান। প্রথম আইপিএল ম্যাচ খেলার আগে সন্দীপ ওয়ারিয়রের ৪০টি টি ২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, ক্রিস ওকস, ললিত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, লুকমান মেরিওয়ালা, আবেশ খান।

পাঞ্জাব কিংস: ময়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, জলজ সাক্সেনা, মহম্মদ শামি, রাইলে মেয়ারডিথ, অর্শদীপ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+