IPL 2021 : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে জয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত দিল্লি ক্যাপিটালসের

রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল ২০২১-র প্লে-অফে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করতে সক্ষম হল দিল্লি ক্যাপিটালস। একই সঙ্গে চলতি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল ঋষভ পন্থের দল। শনিবার আবু ধাবিতে হওয়া আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনের দলকে ৩৩ রানে হারল দিল্লি ক্যাপিটালস।

IPL 2021 : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপুটে জয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত দিল্লি ক্যাপিটালসের

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। ১৬ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্টেই দাঁড়িয়ে রইল রাজস্থান রয়্যালস। এই ফলাফলের জরে আইপিএল তালিকার চতুর্থ স্থান ধরে রাখতে সক্ষম হল কলকাতা নাইট রাইডার্স। ৯ ম্যাচ খেলে রাজস্থানের সমান পয়েন্টে থেকেও নেট রান রেটে এগিয়ে রয়েছে শাহরুখ খানের দল। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে পারলে তৃতীয় স্থানে উঠে যাবে কলকাতা।

মন্থর উইকেটে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করত নেমে পাঁচ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে রাজস্থান রয়্যালস। মনে করা হয়েছিল দ্বিতীয় ইনিংসে পিচের চরিত্র কিছুটা বদলাবে। তাতে রাজস্থান রয়্যালসের পক্ষে রান তাড়া করা সহজ হবে বলেও ভাবা হয়েছিল। বাস্তবে হয়েছে উল্টোটাই। ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানদের ওপর প্রভাব বিস্তার করেন আবেশ খান, এনরিখ নরকিয়া, রবিচন্দ্রন অশ্বিন।

ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যে লিয়াম লিভিংস্টোন (১), যশস্বী জয়সওয়াল (৫) এবং ডেভিড মিলারের (৭) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান রয়্যালস। ২ রান করে আউট হন তরুণ রিয়ান পরাগ। ১৯ রান করে সাজঘরে ফেরেন মহীপাল লোমরর। একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ক্রিজের অন্যদিক আঁকড়ে ধরে রেখে টুকটুক করে রাজস্থান রয়্যালসের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সতীর্থদের থেকে কোনও সমর্থন তিনি পাননি। ইনিংস খেলে পরাজিত বীরের তকমা নিয়েই মাঠ ছাড়েন রাজস্থানের অধিনায়ক। ৫৩ বলে ৭০ রান করেছেন সঞ্জু স্যামসন। চালিয়ে খেলতে গিয়ে ৯ রান করে আউট হন রাহুল তেওয়াটিয়া। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২ উইকেট নিয়েছেন সুপার ফাস্ট এনরিখ নরকিয়া। একটি করে উইকেট নিয়েছেন আবেশ খান, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা ও অক্ষর প্যাটেল।

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস। প্লে ডাউন হয়ে মাত্র ৮ রান করে সাজঘরে ফিরে যান বিপজ্জনক দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান। তাঁর আট বলের ইনিংস থেকে আসে মাত্র একটি চার। বল ব্যাটে আসছিল না প্রথম থেকেই। ফলে সেভাবে টাইমিং করতে পারছিলেন না পৃথ্বী শ। শেষে স্লো বলই তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যেতে হয় দিল্লি ক্যাপিটালসের দ্বিতীয় ওপেনারকে।

এরপর শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের মধ্যে ৬২ রানের পার্টনারশিপ হয়। মুস্তাফিজুর রহমানের স্লো বাউন্সার পুল করতে গিয়ে প্লে ডাউন হয়ে যান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ২টি চার সহ ২৪ বলে ২৪ রান করেন ঋষভ। রাহুল তেওয়াটিয়ার অফের বাইরে রাখা বলে আড়াআড়ি শট মারতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পড হন শ্রেয়স। একটি চার ও দুটি ছক্কা সহ ৩২ বলে ৪৩ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক। ১৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটসম্যান শিমরোন হেটমায়ার। ৭ বলে ১২ রান করে আউট হন অক্ষর প্যাটেল। ১৫ বলে ১৪ রান করেছেন মার্কাস স্টইনিসের পরিবর্তে মাঠে নামা ললিত যাদব। রাজস্থান রয়্যালসের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাাফিজুর রহমান ও চেতন সাকারিয়া। ১টি করে উইকেট নিয়েছেন কার্তিক ত্যাগী ও রাহুল তেওয়াটিয়া।

মন্থর উইকেটে টসে জিতে আগে ফিল্ডিং নিয়ে তিনি কোনও ভুল করেননি বলে জানিয়েছেন সঞ্জু স্যামসন। তবে দলের ব্যাটসম্যানদের থেকে আরও ভালো পারফরম্যান্স চেয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। এই হারে ভেঙে না পড়ে পরের ম্যাচগুলিকে আরও ভাল খেলতে বদ্ধপরিকর কুমার সাঙ্গাকারার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+