IPL 2021 : টপ অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালসের সামনে সানরাইজার্স হায়দরাবাদের লড়াকু স্কোর
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যুদ্ধ জিতলেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে মাঠে নেমে খোলস ছেড়ে বেরোতে পারল না সানরাইজার্স হায়দরবাদ। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনতে হল দলকে। চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। বড় রান খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোই দলের লক্ষ্য বলে জানিয়েছিলেন অভিজ্ঞ নেতা। শিশির পড়ার সম্ভাবনা থাকায় রাতে মাঠের আউট ফিল্ড স্লো হয়ে হওয়ার পাশাপাশি পিচও মন্থর হয়ে যেতে পারে বলে মনে করেছিলেন উইলিয়ামসন। কিন্তু তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাতে অক্ষম হন সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ১১ ওভারের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে দল। ব্যর্থ হয়েছেন অধিনায়ক নিজেও।
কোনও রান না করেইল আনরিখ নরকিয়ার বলে ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ওপেনার ঋদ্ধিমান সাহা ব্যাট খোলার চেষ্টা করেন। দুটি দৃষ্টিনন্দন চার আসে তাঁর ব্যাট থেকে। কাগিসো রাবাডার বলে দুর্দান্ত দক্ষতায় ছক্কা হাঁকান বাংলা তথা ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ওই ওভারে আউটও হয়ে যান ঋদ্ধি। ১৭ বলে ১৮ রান আসে তাঁর ব্যাট থেকে। দুই বার জীবনদান পেয়েও ক্রিজে টিকে থাকতে পারেননি কেন উইলিয়ামসন। ঋষভ পন্থ ও পৃথ্বী শ সানরাইজার্স হায়দরাবাদের ক্যাচ ফেললেও ভুল করেননি শিমরোন হেটমায়ার। ২৬ বলে ১৮ রান করেন কেন। ১৬ বলে ১৭ রান করে কাগিসো বারাডার বলেই আউট হন মনীশ পাণ্ডে।
INNINGS BREAK!
— IndianPremierLeague (@IPL) September 22, 2021
3⃣ wickets for @KagisoRabada25
2⃣ wickets each for @AnrichNortje02 & @akshar2026
2⃣8⃣ for @ABDULSAMAD___1
The #DelhiCapitals chase will begin shortly. #VIVOIPL #DCvSRH
Scorecard 👉 https://t.co/15qsacH4y4 pic.twitter.com/nJNa0UKiQE
আরও একবার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না কেদার যাদব। ৮ বলে ৩ রান করে আউট হন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। ৯ বলে ১০ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ জেসন হোল্ডার। শেষবেলার চালিয়ে খেলেন আব্দুল সামাদ। দুটি ছক্কা ও একটি চার সহ। ২১ বলে ২৮ রান আসে তাঁর ব্যাট থেকে। রান আউট হন রশিদ খান। ২টি চার ও একটি ছক্কা সহ ১৯ বলে ২২ রান আসে তাঁর ব্যাট থেকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে সবার্ধিক ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। ২টি করে উইকেট নিয়েছেন আনরিখ নরকিয়া ও অক্ষর প্যাটেল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদে কেঁপে ওঠে সানরাইজার্স হায়দরাবাদ। দলের বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভল আসতেই আতঙ্ক ছড়ায়। তাঁর সংস্পর্শে আসা হায়দরাবাদ দলের অল রাউন্ডার বিজয় শংকর সহ আরও ছয় জন সদস্যকে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে পাঠানো হয়। অর্থাৎ আজকের ম্যাচে নামতে পারেননি নটরাজন ও বিজয়।












Click it and Unblock the Notifications