আইপিএলের মধ্যেই করোনা মোকাবিলায় প্লাজমা দানের আহ্বান সচিন, শিখরদের

আইপিএলে কাল চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। এরপর দিল্লিতেও অনুষ্ঠিত হবে আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ। রাজধানীতে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়লেও আইপিএলের ম্যাচ সরার আশঙ্কা নেই। তবু সাধারণের কথা ভেবে এবার মানবিক আবেদন রাখল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের মধ্যেই করোনা মোকাবিলায় প্লাজমা দানের আহ্বান সচিন, শিখরদের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

দিল্লিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুমিছিল। হাসপাতালে বেড নেই, অক্সিজেনের হাহাকার। এই পরিস্থিতিতে ফিভার এফএম-এর সঙ্গে একযোগে দিল্লি ক্যাপিটালস প্লাজমা দানে সকলকে উৎসাহিত করার উদ্যোগ নিল। সঠিক সময়মতো প্লাজমা দেওয়া গেলে রোগীরা দ্রুত সেরে ওঠেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই করোনাজয়ীদের প্লাজমা দান করে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস ওপেনার শিখর ধাওয়ান।

সচিন তেন্ডুলকর সম্প্রতি করোনাকে জয় করেছেন। তিনি নিজে গত বছর প্লাজমা ডোনেশন সেন্টার গড়েছেন। সচিন নিজের ৪৮তম জন্মদিনে জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তিনি নিজেও সঠিক সময়ে প্লাজমা দান করবেন। তাঁর কথায়, যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন তাঁরা সকলে চিকিৎসকদের কাছ থেকে সঠিক সময় জেনে নিয়ে প্লাজমা দানে এগিয়ে এলে করোনা সঙ্কট মোকাবিলা করা অনেক সহজ হবে। স্বস্তি পাবেন পরিজনরাও। কারণ কেউ করোনা আক্রান্ত হলে ঝড় বয়ে যায় পরিবারের সদস্যদের উপর দিয়েও। চিকিৎসকদের কথায়, যিনি প্লাজমা দেবেন তার ১৪ দিন আগে থেকে তাঁর শরীরে যেন সংক্রমণের কোনও লক্ষণ বা উপসর্গ না থাকে।


সানরাইজার্সের বিরুদ্ধে নামার আগে অবশ্য ফুরফুরে মেজাজেই রয়েছে দিল্লি ক্যাপিটালস। আজ পুল ভলিবল খেলে সময় কাটালেন দলের ক্রিকেটাররা। তাঁদের মধ্যে ছিলেন করোনাকে জয় করে আসা অক্ষর প্যাটেলও। তবে অক্ষরকে ম্যাচে নামানোর আগে প্রস্তুতির জন্য আরও কিছুদিন সময় দেওয়া হতে পারে।

২.২ কোটি টাকায় গতবার রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস প্রথম দুটি ম্যাচে না খেলালেও পাঞ্জাব কিংস ম্যাচে তাঁকে এবারের আইপিএলে প্রথম সুযোগ দেওয়া হয়। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতানোর ক্ষেত্রে শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন স্মিথ। শিখরের সঙ্গে চাপমুক্ত হয়ে ব্যাটিং উপভোগ করেছেন। পাশাপাশি এবার তিনি যে দিল্লির জার্সিতেই আইপিএল জয়ের স্বাদ পেতে চান সে কথাও জানিয়ে দিলেন স্মিথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+