ওয়াংখেড়ের পর মুম্বই ইন্ডিয়ান্সেও করোনার থাবা, তবে ডিওয়াই পাতিলে ক্রিকেটারদের ছন্দে স্বস্তিতে কেকেআর
মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে করোনা পজিটিভের সংখ্যা বেড়ে চলায় নাইট কারফিউ, সপ্তাহান্তে লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র সরকার। তবে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের ওয়াংখেড়েতে আইপিএল আয়োজনে অসুবিধা নেই। এমনকী অংশগ্রহণকারী দলগুলিকে রাত অবধি অনুশীলন বা নাইট কারফিউয়ের মধ্যে রাত ৮টার পর হোটেলে ফেরার অনুমতিও দেওয়া হয়েছে। যদিও যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের খেলাগুলি হবে সেখানে করোনা নিয়ে দুশ্চিন্তা কাটছে না। করোনা আক্রান্ত হয়েছেন কিরণ মোরেও।

দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদত্ত পাড়িক্কলের পর এবার করোনার থাবা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরেও। দলের স্কাউট ও উইকেটকিপিং কোচ কিরণ মোরে করোনা আক্রান্ত বলে আজ জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে মোরে উপসর্গহীন, তিনি আইসোলেশনে চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছেন। মোরে-সহ দলের সকলেই করোনা সংক্রান্ত সব নির্দেশিকা মেনেই চলছেন।
এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্প্রতি দশজন মাঠকর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছিল। তাঁদের অনেকে এখন সুস্থও হয়ে গিয়েছেন। যদিও নতুন করে দুই মাঠকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। ওয়াংখেড়ের একজন প্লাম্বারেরও করোনা পজিটিভ ধরা পড়েছে। ১০ এপ্রিল ওয়াংখেড়েতে প্রথম ম্যাচ হওয়ার আগে তাই স্বাভাবিকভাবেই বাড়ছে অস্বস্তি।
#VenkateshIyer 🆆🆆🆆#KamleshNagarkoti 🆆🆆@RealShubmanGill 76* (35)
— KolkataKnightRiders (@KKRiders) April 5, 2021
The Golden boys of tonight's victorious Team Gold 🥇#KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/NQvV93q4tZ
তবে মুম্বইয়েরই ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্বস্তির ছবি ধরা পড়ছে। সেখানেই এখন কলকাতা নাইট রাইডার্স অনুশীলন করছে। গতকাল আরেকটি অনুশীলন ম্যাচও হয়েছে। টিম পার্পল বনাম টিপ গোল্ড। নাইট জার্সির দুই রঙের নামেই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার দুই দলের নামকরণ। টিম পার্পলের হয়ে বেন কাটিং ৮৭ রান করেন। টিম গোল্ডের অধিনায়ক শুভমান গিল ৩৫ বলে অপরাজিত ৭৬ রান করে দলকে ম্যাচ জিতিয়েছেন। ম্যাচের সেরাও হয়েছেন। এই ম্যাচে হরভজন সিং, কমলশ নাগারকোটি, ভেঙ্কটেশ আয়াররা দারুণ বোলিং করেছেন।
Skipper proud of Team Shubman's heroics from last night's practice match! 🙌@RealShubmanGill @Eoin16 #KKRHaiTaiyaar #IPL2021 pic.twitter.com/c5HnH78sSn
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2021
কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ: ১১ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৩ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৮ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ এপ্রিল-চেন্নাই সুপার কিংস, ২৪ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৬ এপ্রিল- পঞ্জাব কিংস, ২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৮ মে- দিল্লি ক্যাপিটালস, ১০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ১২ মে- চেন্নাই সুপার কিংস, ১৫ মে- পঞ্জাব কিংস, ১৮ মে- রাজস্থান রয়্যালস, ২১ মে- সানরাইজার্স হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications