আইপিএলের তৃতীয় সপ্তাহের সেরা বোলিং পারফরম্যান্সে কে এগিয়ে? বেগুনি টুপির লড়াইয়ে কার দাপট?
আইপিএলের তৃতীয় সপ্তাহের সেরা বোলিং পারফরম্যান্সে কে এগিয়ে? বেগুনি টুপির লড়াইয়ে কার দাপট?
চলতি আইপিএলের তৃতীয় সপ্তাহে গোটা বিশ্ব ব্যাটসম্যানদের কেরামতি যেমন দেখেছে, তেমনই তাঁদের কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছেন বোলাররা। গত সপ্তাহে এমনই কিছু ঝকঝকে বোলিং পারফরম্যান্স পরিলক্ষিত হয়েছে যাকে হাতিয়ার করে ম্যাচ জিতছে তাদের দল। তেমনই কিছু পারফরম্যান্সের দিকে নজর ফেরানো যাক। তিন সপ্তাহ পরে বেগুনি টুপির লড়াইয়ে কোন কোন বোলার এগিয়ে রয়েছেন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মইন আলি
আইপিএলের তৃতীয় সপ্তাহে সেরা বোলিং পারফরম্যান্সের তালিকার শীর্ষে রয়েছে মইন আলির স্পেল। চেন্নাই সুপার কিংসের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের অল রাউন্ডার। মইনের ওই স্পেলের দাপটে ম্যাচ জিতেছিল সিএসকে।

দীপক চাহার
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন দীপক চাহার। যিনি চেন্নাই সুপার কিংসের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। কলকাতার শুভমান গিল, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান ও সুনীল নারিনকে আউট করেন ডান হাতি ফাস্ট বোলার।

অমিত মিশ্র
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলের অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন লেগ স্পিনার অমিত মিশ্র। যিনি ওই ম্যাচে ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড ও ইশান কিষাণের উইকেট নেন অমিত।

বেগুনি টুপি
আইপিএলে বেগুনি টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন হর্ষল প্যাটেল। যিনি আরসিবি-র জার্সিতে চারটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১২টি উইকেট নিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রাহুল চাহার ৫ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications