আইপিএলে কলকাতা-রাজস্থান যুদ্ধে কীভাবে জুড়ে রয়েছে সৌরভের নাম? কী বলছে পরিসংখ্যান?

আইপিএলে কলকাতা-রাজস্থান যুদ্ধে কীভাবে জুড়ে রয়েছে সৌরভের নাম? কী বলছে পরিসংখ্যান?

আর কয়েক ঘণ্টা পরেই চলতি আইপিএলের হাই-ভোল্টেজ যুদ্ধে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ফলাফল যা-ই হোক, ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা। দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে তুল্যমূল্য লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছে বিশ্ব। তারই সূত্র ধরে কলকাতা-রাজস্থানের মোকাবিলায় সেরা ব্যাটিং পারফরম্যান্সে নজর ফেরানো যাক। যার সঙ্গে জুড়ে রয়েছে কিংবদন্তি তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

২০১০ সালের আইপিএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই কেকেআরের অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অপরাজিত ব্যাটিং পারফরম্যান্স হোম টিমকে ম্যাচ জিতিয়েছিল। ৫০ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মহারাজ। ১১টি চার ও দুটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

২০১১ সালের জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের লড়াকু ইনিংসের কথা ভুলবে না ক্রিকেট বিশ্ব। ওই ম্যাচে ৪৪ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গাউতি। ১১টি চার ও একটি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। রাজস্থানকে তাদেরই ঘরের মাঠে ম্যাচ হারিয়েছিল কেকেআর।

শেন ওয়াটসন

শেন ওয়াটসন

তালিকার শীর্ষ স্থানে থাকবে শেন ওয়াটসনের ইনিংস। ২০১৫ সালের আইপিএলে মুম্বইয়ে কেকেআরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের জার্সিতে ৫৯ বলে ১০৪ রানের অপরাজিত এবং ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন প্রাক্তন অস্ট্রেলিয় অল রাউন্ডার। সেদিন ৯টি চার ও পাঁচটি ছক্কা এসেছিল ওয়াটসনের ব্যাট থেকে।

আজ মোকাবিলা হাড্ডাহাড্ডি

আজ মোকাবিলা হাড্ডাহাড্ডি

চলতি আইপিএল তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। অষ্টম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। দুই দলই আজকের ম্যাচ জিতে ওপরে উঠতে চাইবে। ফলে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা অনায়াসে বলে দেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+