করোনা সংক্রমণ এড়াতে সতর্ক বিসিসিআই, আইপিএলের জন্য কড়া নির্দেশিকা

আইপিএল অভিযান শুরুর আগে বিভিন্ন দল জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে চলেছে। কলকাতা নাইট রাইডার্সের হোটেলে একে একে যোগ দিয়েছেন দীনেশ কার্তিক-সহ ক্রিকেটাররা। দেশে করোনা সংক্রমণ বাড়ছে। আইপিএল হবে দেশের ছয় শহরে, দর্শকশূন্য স্টেডিয়ামে। সংক্রমণ যাতে সমস্যা তৈরি না করে তা নিশ্চিত করতে আটটি দলের কাছে কড়া নির্দেশিকা পাঠিয়ে দিল বিসিসিআই।

পজিটিভে আইসোলেশন

পজিটিভে আইসোলেশন

নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনও ক্রিকেটার করোনা সংক্রমিত হন তবে তাঁকে ন্যূনতম ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। ফের তাঁকে সতীর্থদের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হলে আগে নিজেকে করোনা নেগেটিভ প্রমাণ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ক্রিকেটারের করোনা পরীক্ষা করাতে হবে। নবম ও দশম দিনে হবে আরটি- পিসিআর টেস্ট। বায়ো বাবলে প্রবেশের ২৪ ঘণ্টা আগে সংক্রমণ-মুক্ত হতে হবে বা ওষুধ খাচ্ছেন না সেটা নিশ্চিত করতে হবে। রিপোর্ট সন্দেহজনক হলে প্রয়োজনে সেরোলজি টেস্ট ও ফের আরটি-পিসিআর পরীক্ষাও হতে পারে। কোনও দল জৈব সুরক্ষা বলয় ঠিকভাবে মেনে চলছে কিনা সেদিকে নজর রাখতে কড়া নজরদারি চালাবেন বাবল ইন্টিগ্রিটি ম্যানেজাররা।

সুরক্ষা বলয় ও ভ্যাকসিন

সুরক্ষা বলয় ও ভ্যাকসিন

এবারের আইপিএলে ১২টি জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে। আটটি জৈব সুরক্ষা বলয় থাকবে আটটি দলের জন্য। দুটি থাকবে ম্যাচ অফিসিয়াল ও ম্যাচ ম্যানেজমেন্ট টিমের জন্য। বাকি দুটি বায়ো বাবল তৈরি থাকবে সম্প্রচারকারী সংস্থার কর্মীদের জন্য। তবে ভারত সরকার অনুমতি না দেওয়ায় কোনও ক্রিকেটারকে ভ্যাকসিন নিতে হবে না। তবে কেউ ভ্যাকসিন নিয়ে এলেও তাঁকে কোয়ারান্টিনে থেকে সব পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে।

কড়া কোয়ারান্টিন

কড়া কোয়ারান্টিন

জৈব সুরক্ষা বলয়ের জন্য কড়া কোয়ারান্টিনের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেককে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে। কাটাতে হবে হোটেলের ঘরে। দ্বিতীয়, পঞ্চম ও সপ্তম দিনে হবে করোনা পরীক্ষা। তিনটি রেজাল্ট নেগেটিভ এলে তবে কোয়ারান্টিন থেকে মুক্তি মিলবে। তার আগে সতীর্থদের সঙ্গে দেখা করার অনুমতিও মিলবে না। কোয়ারান্টিন পর্ব থেকে মুক্তি পেয়ে বায়ো বাবলে থাকা সকলের দ্বিতীয় সপ্তাহে দুবার করোনা পরীক্ষা করা হবে। তারপর থেকে গোটা আইপিএল চলাকালীন সকলের করোনা পরীক্ষা হবে পাঁচ দিন অন্তর।

ভারত ও ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য

ভারত ও ইংল্যান্ড ক্রিকেটারদের জন্য

বাবলে থাকা ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা যদি চার্টার ফ্লাইট বা টিম বাসে চেপে টিম হোটেলে আসেন এবং সেই প্রক্রিয়ায় বিসিসিআইয়ের চিফ মেডিক্যাল অফিসার সন্তুষ্ট হন তাহলে তাঁদের কোয়ারান্টিনে থাকতে হবে না বা প্রথম সপ্তাহে তিনটি করোনা পরীক্ষা দিতে হবে না। যদিও অগস্ট মাস থেকে বায়ো বাবলে থাকা ভারতীয় ক্রিকেটাররা একদিনের সিরিজ শেষ হলে কয়েক দিনের জন্য বাড়ি ফিরতে পারেন। সেক্ষেত্রে তাঁদের ২ এপ্রিলের মধ্যে টিম হোটেলে গিয়ে কোয়ারান্টিনে থাকতে হবে দলের জৈব সুরক্ষা বলয়ে হোটেলের আলাদা শাখা বা ফ্লোরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+