আইপিএল সম্পূর্ণ করতে টেস্ট সিরিজ নিয়ে ইসিবি-কে বিশেষ অনুরোধ বিসিসিআইয়ের

ইংল্যান্ডের মাটিতেই আইপিএলের বাকি ম্যাচগুলি আয়োজন করতে চাইছে বিসিসিআই। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় ইংল্যান্ডে যাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ-রা। তার আগে বোর্ডের তরফে বিশেষ অনুরোধ গেল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে।

ইংল্যান্ডেই আইপিএল?

ইংল্যান্ডেই আইপিএল?

বিসিসিআইয়ের পদক্ষেপেই স্পষ্ট করোনার কারণে স্থগিত আইপিএলের বাকি ম্যাচগুলি ইংল্যান্ডেই আয়োজন করতে মরিয়া বিসিসিআই। ইতিমধ্যেই বেশ কিছু কাউন্টি আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে। কেভিড পিটারসেনও বলেছিলেন, আইপিএল হোক ইংল্যান্ডেই। সেই লক্ষ্যেই বিসিসিআই ইসিবি-কে অনুরোধ করেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ এক সপ্তাহ এগিয়ে আনার। তাতে সেপ্টেম্বরে অনেকটা সময় পাওয়া যাবে আইপিএল সম্পূর্ণ করার।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ভারতের খেলা

ভারতের খেলা

১৮ জুন থেকে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ৪ অগাস্ট থেকে ট্রেন্টব্রিজে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ১২ অগাস্ট থেকে দ্বিতীয় টেস্ট লর্ডসে। ২৫ অগাস্ট থেকে হেডিংলিতে তৃতীয় টেস্ট। ২ সেপ্টেম্বর থেকে লন্ডনের ওভালে চতুর্থ টেস্ট। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শেষ টেস্ট শুরু ১০ সেপ্টেম্বর থেকে। এক সপ্তাহ এগিয়ে আনা হলে যদি শেষ টেস্ট ৭ সেপ্টেম্বর শেষ হয় তাহলে আইপিএলের ৩১টি ম্যাচ তিন সপ্তাহের মধ্যে শেষ করে ফেলা সম্ভব বলে মনে করছে বিসিসিআই।

ইসিবি সিদ্ধান্ত নেয়নি

ইসিবি সিদ্ধান্ত নেয়নি

ইসিবি-র তরফে এখনও জানানো হচ্ছে, সরকারিভাবে এমন প্রস্তাব আসেনি। তবে বেশ কিছু সমস্যাও রয়েছে। যে মাঠগুলিতে টেস্ট সিরিজ হবে সেখানে ২১ জুলাই থেকে ২১ অগাস্ট অবধি চলবে দ্য হান্ড্রেড। একশো বলের সেই টুর্নামেন্টের ক্রীড়াসূচিতেও সেক্ষেত্রেও রদবদল করতে হবে। হোটেল বুকিং, জৈব সুরক্ষা বলয় তৈরি, সম্প্রচারে রদবদল, টিকিং বুকিং (ইতিমধ্যেই সিংহভাগ টিকিট বিক্রি) সব নিয়েই সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকছে। ইংল্যান্ড টেস্ট দলের কয়েকজন ক্রিকেটারও হান্ড্রেড খেলবেন। হান্ড্রেডের এলিমিনেটর ও ফাইনালেও তাঁরা যাতে খেলতে পারেন সেইমতো ক্রীড়াসূচি তৈরি হয়েছে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে। টেস্ট ম্যাচের টিকিটও বিক্রি হয়ে গিয়েছে, কিছু পড়ে রয়েছে। সবমিলিয়ে বিসিসিআইয়ের এই অনুরোধ ইসিবি-কে রাখতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে।

ইংল্যান্ড সফরে ভারতীয় দল

ইংল্যান্ড সফরে ভারতীয় দল

ইংল্যান্ড সফরে ছটি টেস্টের দলে অধিনায়ক বিরাট কোহলি ছাড়াও রয়েছেন অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল ও ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার)। রাহুল ও ঋদ্ধিকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারতীয় দল ইংল্যান্ডে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলবে। তাই করোনা পরিস্থিতিতে আইসিসি-র গাইডলাইন মেনে বড় দল গড়া হয়েছে। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, আর্জান নাগওয়াসওয়ালা ও কে এস ভরত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+