করোনার প্রভাব ফের আইপিএলে, প্রাথমিক সিদ্ধান্ত থেকে পিছু হঠছে বিসিসিআই

সারা দেশেই ফের বাড়ছে করোনা সংক্রমণ। যার প্রভাব পড়তে চলেছে আইপিএলেও। চলতি বছরেই টি ২০ বিশ্বকাপ আয়োজন করার আগে সফল আইপিএল আয়োজন করে বার্তা দিতে মরিয়া বিসিসিআই। এই কারণেই প্রাথমিক সিদ্ধান্ত থেকে পিছু হঠার সম্ভাবনা প্রবল।

বোর্ডের প্রাথমিক ভাবনা

বোর্ডের প্রাথমিক ভাবনা

সরকারিভাবে বিসিসিআই এখনও কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি। প্রাথমিকভাবে বিসিসিআই ঠিক করেছিল মুম্বই ও আমেদাবাদেই গোটা আইপিএল আয়োজন করা হবে। যেহেতু ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডি ওয়াই পাতিল ও রিলায়েন্স স্টেডিয়াম মুম্বইয়ে আছে ফলে সেখানে আইপিএলের গ্রুপ পর্যায়ের খেলাগুলি আয়োজন করে বাকি খেলাগুলি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হয়।

চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রের সংক্রমণ

চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রের সংক্রমণ

মহারাষ্ট্রে ফের করোনা সংক্রমণ হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ পুনে থেকে সরানোর জল্পনাও জোরালো হয়। তবে শেষ পাওয়া খবর, মহারাষ্ট্র সরকারের অনুমতি নিয়ে সেখানে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করা হবে ওই একদিনের সিরিজ। তবে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বাড়ায় আইপিএলের সব ম্যাচ সেখানে আয়োজন করা যে সম্ভব নয় সেটাও বুঝতে পারছে বিসিসিআই।

তালিকায় ৬ শহর

তালিকায় ৬ শহর

পরিবর্তিত পরিস্থিতিতে বিসিসিআই দেশের ছটি শহরে আইপিএল আয়োজন করতে চাইছে। হায়দরাবাদের কথাও ভাবা হয়েছিল। তবে সেখানে রাজ্য ক্রিকেট সংস্থায় কোন্দল আইপিএল আয়োজনের পথে বাধা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। জানা গিয়েছে, মুম্বইয়ের পাশাপাশি বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, আমেদাবাদ ও দিল্লিকে আসন্ন আইপিএল আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে। বোর্ডসূত্রে খবর, কোনও স্টেডিয়ামে খেলা হবে দর্শকশূন্য অবস্থায়। কোথাও আবার ৫০ শতাংশ দর্শক মাঠে ঢোকার অনুমতি পাবেন। মহারাষ্ট্র সরকার যেমন জানিয়ে দিয়েছে, শুধু ওয়াংখেড়েতেই দর্শকশূন্য অবস্থায় আইপিএল আয়োজন করা যাবে। আর কোথাও নয়। হায়দরাবাদে আইপিএল আয়োজন করা যাবে না বলেই শেষে দিল্লির নাম যুক্ত করা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিরা দ্বিধাবিভক্ত

ফ্র্যাঞ্চাইজিরা দ্বিধাবিভক্ত

করোনা পরিস্থিতিতে বায়ো বাবল তৈরি করে দুটি শহরে আইপিএলের মোট ৬০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনায় সায় ছিল সব ফ্র্যাঞ্চাইজির। সেইমতো পরিকল্পনাও সাজানো হচ্ছিল। কিন্তু নতুন সিদ্ধান্তকে কেউ কেউ সমর্থন করলেও কেউ আবার ভালোভাবে নিচ্ছে না। প্রকাশ্যে মুখ খোলার আগে সবাই তাকিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তের দিকে। ১১ এপ্রিল আইপিএল শুরু করে ৬ জুনের মধ্যে তা শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। সবমিলিয়ে বিসিসিআই ক্রীড়াসূচি নিয়ে কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+