আইপিএল ছাড়বে না আর কোনও অস্ট্রেলিয় ক্রিকেটার, লড়াই হবে শেষতক?

আইপিএল ছাড়বে না অার কোনও অস্ট্রেলিয় ক্রিকেটার, লড়াই হবে শেষতক?

করোনা ভাইরাসের আবহে ভারতে জোরকদমে চলছে আইপিএল। অতিমারী পরিস্থিতি যত খারাপই হোক, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও ধনী ক্রিকেট লিগ শেষ করা হবে, তা জানিয়ে দিয়েছে বিসিসিআই। তবে সে সবের তোয়াক্কা না করে ইতিমধ্যেই টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকজন দেশ ও বিদেশের ক্রিকেটার। তালিকায় অস্ট্রেলিয়দের সংখ্যা বেশি হওয়ায় এই ইস্যুতে তৈরি নতুন গুঞ্জনকে দূরে সরাল সে দেশের ক্রিকেট বোর্ড।

আচমকা কীসের গুঞ্জন

আচমকা কীসের গুঞ্জন

আতঙ্কে চলতি আইপিএল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অজি ফাস্ট বোলার অ্যান্ড্রু টাই এবং তাঁর সতীর্থ লিয়াম লিভিংস্টোন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন আরসিবি-র অস্ট্রেলিয় লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও অল রাউন্ডার কেন রিচার্ডসন। তার রেশ টেনে ক্রিকেট মহলে গুঞ্জন ওঠে যে চলতি সপ্তাহে আরও এক ঝাঁক অজি ক্রিকেটার আইপিএল ছাড়তে চলেছেন।

কী বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

কী বলল ক্রিকেট অস্ট্রেলিয়া

এক সূত্র মারফত জানা গিয়েছে যে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে উপরোক্ত গুঞ্জন উড়িয়ে দেওয়া। অজি ক্রিকেটাররা শেষ পর্যন্ত আইপিএল ২০২১-এ নিজ নিজ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে নাকি জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য চলতি আইপিএলের আট দলের সঙ্গে ১৭ জন অস্ট্রেলিয় ক্রিকেটারের জুড়ে থাকার কথা। তাঁদের মধ্যে তিন জন আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বাকি ১৪ জন এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেননি বলে জানানো হয়েছে। রিকি পন্টিং সহ আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে জুড়ে থাকা সাপোর্ট স্টাফরাও আপাতত ভারত ছাড়বেন না বলেই খবর।

ইচ্ছে থাকলেও উপায় কই?

ইচ্ছে থাকলেও উপায় কই?

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি আশি হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেশে দৈনিক সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ কোভিড ১৯-এ সংক্রমিত হচ্ছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ ছিন্ন করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ এই সময়ের মধ্যে কেউ চাইলেও ভারত ছেড়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন না। অস্ট্রেলিয়া থেকে ভারতমুখী উড়ানেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে ইচ্ছে থাকলেও আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় ক্রিকেটারদের সামনে আপাতত ভারত ছাড়ার সব রাস্তা বন্ধ।

আটকে গিয়েছেন দুই অজি ক্রিকেটার

আটকে গিয়েছেন দুই অজি ক্রিকেটার

যে করোনা ভাইরাসের আতঙ্কে ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন, সেই অতিমারীর চারণক্ষেত্র মুম্বইতেই তাঁদের আপাতত থেকে যেতে হবে বলে এক সূত্রের তরফে জানানো হয়েছে। কোভিড ১৯-এর নতুন স্রোতে বিপর্যস্ত ভারতমুখী এবং ভারত থেকে বেরোনো সব সরাসরি উড়ান বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। আর সে কারণেই দুই অজি ক্রিকেটারের সামনে ভারত থেকে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+