আইপিএল ২০২১-এর নিলামের আগে কাদের ধরে রাখল আরসিবি, কাদেরই বা ছেড়ে দেওয়া হল

আইপিএল ২০২১-এর নিলামের আগে কাদের ধরে রাখল আরসিবি, কাদেরই বা ছেড়ে দেওয়া হল

আইপিএল ২০২১-এর নিলামের আগে একঝাঁক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নতুন মরশুমের আগে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া প্রত্যাশিতভাবেই এবি ডি'ভিলিয়র্স, যুজবেন্দ্র চাহাল ও দেবদূত পাডিক্কালকে ধরে রাখল আরসিবি। এরপর একাধিক তারকা বাদ পড়লেন।

ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় আর কারা রয়েছেন

ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় আর কারা রয়েছেন

আরসিবির ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনিরা রয়েছেন। বাংলার অল-রাউন্ডার শাহবাজ আহমেদও ধরে রেখেছে আরসিবি।

একনজরে কাদের বাদ দিল আরসিবি

একনজরে কাদের বাদ দিল আরসিবি

উমেশ যাদব, শিবম দুবের মতো ভারতীয় ক্রিকেটারদের বাদ দিল আরসিবি। বিদেশের মধ্য ছেড়ে দেওয়ার তালিকায় দুই বড় নাম অ্যারন ফিঞ্চ ও ক্রিস মরিস। এছাড়া মইন আলিকেও ছেড়ে দেওয়া হয়েছে। পার্থিব প্যাটেল আগেই অবসর নিয়েছেন আর ডেল স্টেইন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের দুজনকে তাই বাদ দেওয়া যেতে পারে।

কাদের ধরে রাখল আরসিবি

কাদের ধরে রাখল আরসিবি

বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়র্স, যুজবেন্দ্র চাহাল, দেবদূত পাডিক্কাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, অ্যাডাম জাম্পা, শাহবাজ আহমেদ, জোস ফিলিপ, কেন রিচার্ডসন,পবন দেশপান্ডে।

কাদের ছেড়ে দিল আরসিবি

কাদের ছেড়ে দিল আরসিবি

মইন আলি, শিবম দুবে, গুরকিরত সিং, অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, পবন নেগি, পার্থিব প্যাটেল (আগেই অবসর নিয়েছেন) ডেল স্টেইন (আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন), উসুরু উদানা, উমেশ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+