ক্রিকেটার বেতনের নিরিখে রেকর্ড গড়তে পারে আইপিএল ২০২১-এর নিলাম
ক্রিকেটার বেতনের নিরিখে রেকর্ড গড়তে পারে আইপিএল ২০২১-এর নিলাম
আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। করোনা ভাইরাসের আবহে এই ইভেন্টের সাফল্য কামনা করছেন ক্রিকেট প্রেমীরা। একই সঙ্গে কোন ক্রিকেটারের জায়গা হয় কোন দলে, দর ওঠে কত, তা জানতেও আগ্রহ বাড়ছে। তার রেশ নিয়ে এক রিপোর্টে দাবি করা হয়েছে, আইপিএল ২০২১-এর নিলাম ক্রিকেটারদের মোট বেতন রেকর্ড গড়তে পারে।

২০০৮ থেকে এখনও পর্যন্ত
২০০৮ সালে প্রথমবার আইপিএলের আত্মপ্রকাশ ঘটেছিল। তারপর থেকে এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলি ক্রিকেটারদের বেতনের জন্য ৫৯৯৯ কোটি ৫ লক্ষ ৪৫ হাজার ৪৬ টাকা খরচ করেছে বলে এক রিপোর্টে জানানো হয়েছে।

৬ হাজার কোটি ছাড়াতে চলেছে
আর কয়েক ঘণ্টার মধ্যেই চেন্নাইয়ে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। ছোট পরিসরে হলেও ইভেন্টে বেশ কিছু ক্রিকেটারকে কেনার জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ফলে দরও সেরকমই হাঁকা হবে বলে ধরে নেওয়া যায়। খুব স্বাভাবিকভাবেই সবমিলিয়ে ক্রিকেটারদের মোট বেতন ৬ হাজার কোটি টাকা ছাড়াতে চলেছে বলে ধরে নেওয়া যায়।

কতজন ক্রিকেটারকে কেনা যাবে
আইপিএল ২০২১-এর নিলামে দর হাঁকাহাঁকির জন্য চূড়ান্ত পর্বে ২৯২ জন ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে ৬১ জন ক্রিকেটারকে কিনবে ফ্র্যাঞ্চাইজিগুলি।

দলগুলির হাতে কত টাকা
এখনও পর্যন্ত যা হিসেব, আইপিএল ২০২১-এর নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির ক্রিকেটার কেনার জন্য মোট ১৯৬.৬ টাকা পরে রয়েছে। টুর্নামেন্টের শুরু থেকে এখনও পর্যন্ত মোট বেতনের ৫৬.৭ শতাংশ ভারতীয় ক্রিকেটারদের পকেটে গিয়েছে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।












Click it and Unblock the Notifications