আইপিএল ২০২০: স্পিন ভেল্কিতে বিপক্ষ কুপোকাত, শামিকে টপকে বেগুনী টুপি মাথায় পরলেন চাহাল

আইপিএল ২০২০: স্পিন ভেল্কিতে বিপক্ষ কুপোকাত, শামিকে টপকে বেগুনী টুপি মাথায় পরলেন চাহাল

আইপিএল ২০২০তে স্পিন ভেল্কিতে বিপক্ষদের কুপোকাত যুজবেন্দ্র চাহালের। আইপিএল ১৩ তে দ্বিতীয় বারের জন্য ৩ উইকেট তুলে নিলেন চাহাল। আরসিবি'র লেগ স্পিনার এদিন ৪ ওভারে ২৪ রান খরচে ৩টি উইকেট নিয়েছেন। এবছরের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও চাহাল ৩টি উইকেট নেন। ম্যাচ জিতেছিল আরসিবি। লিগে এদিন চাহালের দ্বিতীয়বার ৩ উইকেট পাওয়ার দিনে আরসিবি জয়ে পায় কিনা, সেটাই এখন দেখার।

আইপিএল ২০২০: স্পিন ভেল্কিতে বিপক্ষ কুপোকাত, শামিকে টপকে বেগুনী টুপি মাথায় পরলেন চাহাল

রাজস্থানের হয়ে বিধ্বংসী ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে (৪ রান) নিজের বোলিংয়ে দুরন্ত ক্যাচে আউট করেন চাহাল। সঞ্জুর উইকেট দিয়ে এদিন শিকারের খাতা খোলেন আরসিবির লেগ স্পিনার। এরপর রবিন উথাপ্পা ও মহীপাল লোমরোরে উইকেট নিয়েছেন চাহাল। ম্যাচে ২৪ রান খরচে ৩টি উইকেটের পাশাপাশি চাহাল ১০টি ডট বল করেন। স্পিন ভেল্কিতে সফল হওয়ার ৪ ম্যাচে শেষে চাহালের ঝুলিতে ৮ উইকেট। ফলে আইপিএল ২০২০-র বেগুনী টুপির লড়াই পাঞ্জাবের মহম্মদ শামিকে পিছনে ফেললেন চাহাল।

এবছর কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মহম্মদ শামি ৪ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেটে এগিয়ে থাকার কারণে সমসংখ্যাক ম্যাচে ৮ উইকেট পেয়েও বেগুনী টুপির লড়াইয়ে এদিন শীর্ষস্থানে উঠে এলেন আরসিবির যুজবেন্দ্র চাহাল। ৩ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে দিল্লি কাসিগো রাবাদা। আজ আইপিএল ২০২০তে দিনের দ্বিতীয় ম্যাচে শারজায় কেকেআরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলতে নামবেন রাবাদা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+