আইপিএল ২০২০: জানুন, কার ব্যাটে নাইট রাইডার্সের হয়ে এবার সর্বোচ্চ রান সংগ্রহ গিলের

আইপিএল ২০২০: জানুন, কার ব্যাটে নাইট রাইডার্সের হয়ে এবার সর্বোচ্চ রান সংগ্রহ গিলের

আইপিএল ২০২০তে এবছর নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ে ধারাবাহিকভাবে রান করছেন শুভমান গিল। গত বছর লিগের শেষ কয়েকটি ম্যাচে ওপেন করে রান পেয়েছিলেন। ১৩ তম আইপিএলে তাই শুরু থেকে তাঁকে ওপেনিংয়ে পাঠিয়েছে নাইট ম্যানেজমেন্ট। যার পর দুই ম্যাচে গিলের ব্যাটে কেকেআরের জয়। শান্ত গিলের ব্যাটিং স্কিল দেখে গাভাসকর থেকে ক্রিকেট বিশেষজ্ঞ সবাই প্রশংসা জুড়েছেন। নাইট রাইডার্সের হয়ে এই মরসুমে এখনও পর্যন্ত সর্বাধিক রান স্কোরারও তিনি। জানেন কি, কার ব্যাটে নাইট রাইডার্সের হয়ে এত রান করছেন গিল?

আইপিএল ১৩ তে গিলের ৩ ইনিংস

আইপিএল ১৩ তে গিলের ৩ ইনিংস

মুম্বইয়ের বিরুদ্ধে ৭ রানে আউট হলেও সানরাইজার্সের বিরুদ্ধে ৭০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন গিল। এরপর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে গিল ৪৭ রান হাঁকান। ম্যাচে গিলই নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। ১৩তম আইপিএলে ৩ ইনিংস শেষে গিলের নামের পাশে ১২৪ রান।

যুবির ব্যাটে রঙ ছড়াচ্ছেন গিল

যুবির ব্যাটে রঙ ছড়াচ্ছেন গিল

আইপিএলে এবছর যুবির ব্যাটে রঙ ছড়াচ্ছেন শুভমান গিল। টানা দুই ম্যাচে নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন গিল। তারপরই ওপেনিংয়ে গিলের ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটও এখন চর্চার কেন্দ্রে।

যুবরাজ সিংয়ের পোস্ট

যুবরাজ সিংয়ের পোস্ট

গিলের দুরন্ত ইনিংসে মোহিত যুবরাজ সিং। সোশ্যাল মিডিয়ায় শুভমানের ব্যাট নিয়ে দৃষ্টি আকর্ষণ করে যুবরাজ টুইট করেন। এক পোস্টে যুবি গিলকে কার ব্যাটে এত রান আসছে প্রশ্ন ছুঁড়ে দেন। প্রসঙ্গত গিলের ব্যাটে রয়েছে যুবরাজের ক্যান্সার ফাউন্ডেশন ইউ উই ক্যান-এর লোগো ও নাম রয়েছে। এর আগে ভারতের হয়ে দেশকে দুবার বিশ্বকাপ দেওয়া যুবরাজ সিংয়ের ব্যাটে এই স্টিকার দেখা যেত।

গিলের উত্তর

গিলের উত্তর

যুবির প্রশ্নে মজা করতে ছাড়েননি গিল। পাল্টা যুবিকে ট্যাগ করে গিল লিখেছেন, 'কার ব্যাট, সেটা আপনিই আমাকে বলুন পাজি।' প্রসঙ্গত শারজায় আজ দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে আইপিএল ২০২০-র চতুর্থ ম্যাচে মাঠে নামবে কেকেআর। শারজার ছোট মাঠে গিলের ব্যাটে বিস্ফোরক ইনিংস দেখার অপেক্ষায় নাইট সমর্থকরা।

নাইট রাইডার্সের টুইট

নাইট রাইডার্সের টুইট

এদিন দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআর তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে যুবরাজকে ট্যাগ করে শুভমন গিলের ব্যাটের ছবি পোস্ট করেছে। নাইট রাইডার্সের তরফে জানতে চাওয়া হয়, শুভমনের ব্যাট তাঁর পছন্দ কিনা? নাইটদের টুইটারে লেখা হয়ছে, 'হে যুবস্ট্রং, আমাদের শুভমনের ব্যাট পছন্দ?'

 পাল্টা যুবরাজ যা লিখলেন

পাল্টা যুবরাজ যা লিখলেন

নাইট রাইডার্সের এই পোস্টের পরই পাল্টা যুবরাজ সিং লিখেছেন, 'এই ব্যাটগুলো একসয়ম আমার কিট ব্যাগ আলো করে থাকত। এখন ব্যাটগুলো আর খুঁজেই পাই না। যে নিয়েছে তাঁকে খুঁজছি!'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+