২০১৯ বিশ্বকাপ ফাইনাল, নাকি পাঞ্জাব-মুম্বইয়ের জোড়া সুপার ওভার, কোন মহারণের উত্তেজনা সবচেয়ে বেশি

২০১৯ বিশ্বকাপ ফাইনাল, নাকি পাঞ্জাব-মুম্বইয়ের জোড়া সুপার ওভারের ম্যাচ, কোন মহারণের উত্তেজনা সবচেয়ে বেশি

২০১৯ বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা বেশি ছিল, নাকি রবিবার আইপিএলে হওয়া মুম্বই বনাম পঞ্জাব ম্যাচের উত্তেজনা বেশি? আইপিএল ২০২০তে রবি সন্ধ্যায় একই ম্যাচে জোড়া সুপার ওভারের উত্তেজনার পর এই প্রশ্ন উঠছে। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচের নিষ্পত্তি হয়। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে যা নজিরবিহীন ঘটনা। ক্রিকেটের ইতিহাসে এই ম্যাচকেই সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ ধরা হয়। যারপর আইপিএলের ইতিহাসে এই প্রথম মুম্বই-পাঞ্জাব ম্যাচে জোড়া সুপারওভারের উত্তেজনা!

বিশ্বকাপের সুপার ওভারের উত্তেজনা

বিশ্বকাপের সুপার ওভারের উত্তেজনা

২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনালে লর্ডসে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে নিরার্ধিত ৫০ ওভারে ম্যাচ টাই হয়েছিল। যারপর টাই ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানেই দুই দল সুপার ওভার টাই করলে ম্যাচে বাউন্ডারি কাউন্টে এগিয়ে থেকে উত্তেজক ম্যাচে শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল ইংল্যান্ড।

আইপিএলের দুর্ধর্ষ জোড়া সুপার ওভার

আইপিএলের দুর্ধর্ষ জোড়া সুপার ওভার

রবিবার আইপিএলের ইতিহাসে প্রথমবার একই ম্যাচে জোড়া সুপারওভার। দুবাইয়ে দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব-মুম্বই লড়াই টাই হলে ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানে দুই দলই ৫ রান করে প্রথম সুপার ওভারের ইনিংস শেষ করে। সুপার ওভারে কিংস ইলেভেনের ৫ রান তাড়া করতে নেমে শামির দুর্দান্ত বোলিংয়ে মুম্বইও ৫ রানে সুপার ওভারের ইনিংস শেষ করে। শেষ বলে ডিককে রান আউট করেন রাহুল। ফলে ম্যাচ দ্বিতীয় সুপার ওভারে গড়ায়।

শেষ হাসি হাসল পাঞ্জাব

শেষ হাসি হাসল পাঞ্জাব

দ্বিতীয় সুপার ওভারে এরপর প্রথমে ব্যাট করে মুম্বই ১১ রান করে পাঞ্জাবকে ১২রানের টার্গেট ছুঁড়ে দেয়। এই রান তাড়া করতে নেমে গেইলের ছক্কা ও মায়াঙ্কের পরপর দুটি চার রানে ভর করে শেষ পর্যন্ত মুম্বইকে হারিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

রোমহর্ষক ম্যাচ নিয়ে যুবরাজ যা বললেন

রোমহর্ষক ম্যাচ নিয়ে যুবরাজ যা বললেন

রোমহর্ষক ম্যাচের পর যুবরাজ টুইট করে '২০১৯ বিশ্বকাপ ফাইনাল ভালো ছিল, নাকি মুম্বই বনাম পঞ্জাব ম্যাচ?' জানতে চেয়েছেন। সঙ্গে যুবি আরও লেখেন, 'ক্রিকেটের অবিশ্বাস্য ম্যাচ দেখলাম, মুম্বইয়ের হয়ে জসপ্রীত বুমরাহ, পাঞ্জাবের হয়ে লোকেশ রাহুল দারুণ চেষ্টা করল। কিন্তু এই ম্যাচের শেষটা অন্যরকমই লেখা ছিল। উইনিভার্স বস গেইল ও মায়াঙ্ক অসাধারণ ফিনিশ করলেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+