আইপিএল ২০২০ : আরসিবি বনাম পাঞ্জাব, বিরাট বনাম রাহুলের লড়াইও থাকবে নজরে

আইপিএল ২০২০ : আরসিবি বনাম পাঞ্জাব, বিরাট বনাম রাহুলের লড়াইও থাকবে নজরে

আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের উৎসাহ তুঙ্গে। নজরে টিম ইন্ডিয়ার দুই তারকা বিরাট কোহলি বনাম কেএল রাহুলের লড়াইও।

বিরাট কোহলির আইপিএল রান

বিরাট কোহলির আইপিএল রান

আইপিএলে এখনও পর্যন্ত ১৭৭টি ম্যাচ খেলে ৫৪২৬ রান করেছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। যা টুর্নামেন্টে সর্বাধিক। আইপিএলে ৩৬টি অর্ধশতরানেরও মালিক আরসিবি অধিনায়ক।

কেএল রাহুলের আইপিএল রান

কেএল রাহুলের আইপিএল রান

আইপিএলে এখনও পর্যন্ত ৬৮টি ম্যাচ খেলে ১৯৯৮ রান করেছেন কেএল রাহুল। ৪১.৬২-এর গড়ে রান করার পাশাপাশি টুর্নামেন্টে ১৬টি অর্ধশতরানও রয়েছে রাহুলের।

বিরাট কোহলির শতরান

বিরাট কোহলির শতরান

আইপিএলে এখনও পর্যন্ত ৫টি শতরান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। টুর্নামেন্টে যা দ্বিতীয় সর্বাধিক। ৬টি শতরান ঝুলিতে নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস গেইল।

কেএল রাহুলের শতরান

কেএল রাহুলের শতরান

আইপিএলে এখনও পর্যন্ত একটি শতরান করতে পেরেছেন কুমার লোকেশ রাহুল। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত একশো।

কমলা টুপির লড়াই

কমলা টুপির লড়াই

২০১৬ সালে আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন বিরাট কোহলি। সেবার কমলা টুপি জিতেছিলেন টিম ইন্ডিয়া তথা আরসিবি অধিনায়ক। তরুণ কেএল রাহুলের ভাগ্যে এখনও সেই সম্মান জোটেনি।

সব মিলিয়ে বয়স ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা বিরাট কোহলি যে আইপিএল পারফরম্যান্সে তরুণ কেএল রাহুলকে টেক্কা দেবে, তা জানাই কথা। তবে কর্নাটকী ব্যাটসম্যান যে গতিতে ব্যাট করছেন, তাতে ভবিষ্যতে যে তিনি কিং কোহলিকে টপকে যাবেন না, সে কথা কেউ হলফ করে বলে দিতে পারেন কি!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+