কেকেআরের পর রাজস্থানেও নেতা বদলের হিড়িক! স্মিথের পরিবর্তে অধিনায়ক কে?
কেকেআরের পর রাজস্থানেও নেতা বদলের হিড়িক! স্মিথের পরিবর্তে অধিনায়ক কে?
আইপিএল ২০২০-এর মাঝ মরশুমেই অধিনায়ক পরিবর্তন করেছে কেকেআর। সেই দেখাদেখি লিগ তালিকার নিচের দিকে থাকা রাজস্থান রয়্যালসেও নেতা বদলের হিড়িক লেগেছে বলে মনে করা হচ্ছে। স্টিভ স্মিথের পরিবর্তের দলের বস কে হবেন, তার এক প্রচ্ছন্ন আভাস দিল অভিনেত্রী শিল্পা শেঠী, রাজ কুন্দ্রার দল। বেশ কয়েকটি টুইটকে ঘিরে জল্পনায় মেতেছে সোশ্যাল মিডিয়া।

স্মিথের পরিবর্তে বাটলরা
চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স যে পাতে দেওয়ার মতো নয়, তা পয়েন্ট তালিকায় নজর পড়লেই বোঝা যায়। ফলে কলকাতা নাইট রাইডার্সের মতো শিল্পা শেঠী, রাজ কুন্দ্রার দলেও নেতৃত্বে বদল ঘটানোর ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে আঁচ পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের পরবর্তে ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলারকে রয়্যালসের অধিনায়ক বাছা হতে পারে বলে মনে করা হচ্ছে।
|
রাজস্থান রয়্যালসের টুইট
শুক্রবার সকালে জস বাটলারের একটি ভিডিও পোস্ট করেছে রাজস্থান রয়্যালস। যেখানে ইংল্যান্ড উইকেটরক্ষককে দলের নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে। বাটলারের নানা মুহূর্তও তুলে ধরা হয়েছে ওই ভিডিও-তে। এরপরের টুইটে বাটলারকে 'বস' বলে সম্বোধন করে রাজস্থান রয়্যালস। সুপার ইম্পোজ করে বসানো এক ছবিতে বাটলারের যে ছবি পোস্ট করা হয়েছে, তাতে ইংল্যান্ড উইকেটরক্ষককে 'ওয়ার্ল্ড বেস্ট বস' লেখা কাপ ধরে থাকতে দেখা যাচ্ছে।

রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। মাত্র তিনটি জয় হাসিল করতে সক্ষম হয়েছে স্টিভ স্মিথ শিবির। ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে রাজস্থান।
|
স্মিথ বনাম বাটলার
আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৬৮ রান করেছেন জস বাটলার। তাঁর সর্বোচ্চ স্কোর ৭০। আট ম্যাচ খেলে ১৬৩ রান করা রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ ব্যাটিং গড়ে বাটলারের থেকে পিছিয়ে রয়েছে।

গত মরশুমের গল্প
২০১৯ সালের আইপিএলেও মাঝ আকাশে নেতৃত্বে বদল ঘটিয়েছিল রাজস্থান রয়্যালস। ব্যর্থ অজিঙ্ক রাহানেকে সরিয়ে স্টিভ স্মিথকে দলের নেতা বেছেছিল রাজ কুন্দ্রা শিবির। এবারও তেমন কিছুই ঘটতে চলেছে বলে বিশ্বাস করতে শুরু করেছেন ক্রিকেট ফ্যানরা।












Click it and Unblock the Notifications