আইপিএল ২০২০ : নারিনের পরিবর্তে কি ত্রিপাঠিকে ওপেনে তুলে আনবে কেকেআর?
আইপিএল ২০২০ : নারিনের পরিবর্তে কি ত্রিপাঠিকে ওপেনে তুলে আনবে কেকেআর?
প্রথম তিন ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি। চতুর্থ ম্যাচে আট নম্বরে ব্যাট করতে পাঠানো হল ওপেনার রাহুল ত্রিপাঠিকে। তাতে বিচলিত না হয়ে বরং কঠিন মুহূর্তে কেকেআরের জন্য তিনি প্রাণপনে লড়াই করলেন। শেষ পর্যন্ত পারলেন না ঠিকই। তবে রাহুলের ১৬ বলে ৩৬ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস তুলে দিল প্রশ্ন। এবার কি ফ্লপ সুনীল নারিনের পরিবর্তে পরিচিত ওপেনিং স্লটে ব্যাট করার সুযোগ পাবেন ত্রিপাঠি? উত্তর দিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক নিজে।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে দিল্লি ক্যাপিটালস। জবাবে ২১০-এ থেমে যায় কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। টসে জিতে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ব্যাট হাতে পরপর ফ্লপ হওয়া সুনীল নারিনের পরিবর্তে বিশেষজ্ঞ ওপেনারকে খেলানোর দাবিও তোলা হচ্ছে। রাহুল ত্রিপাঠিই কেকেআরের কাছে সেই বিকল্প হতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশ্ব।
যদিও এ বিষয়ে ধোঁয়াশা জারি রাখলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। বললেন, দলের ওপেনিং স্লটে রদবদল নিয়ে এখনও কোনও কথা হয়নি। তবে পরবর্তী টিম মিটিংয়ে বিষয়টি নিয়ে যে আলোচনা হবে, তা পরোক্ষে জানিয়ে দিয়েছেন ডিকে। তবে সুনীল নারিনের ওপর থেকে যে তাঁরা আস্থা হারাননি, তাও জানিয়ে দিয়েছেন নাইট রাইডার্স নেতা।
আইপিএলে এখনও পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলে ৭৯৪ রান করেছেন রাহুল ত্রিপাঠি। ব্যাটসম্যান হিসেবে আইপিএলে তাঁর বেশিরভাগ রানই ওপেন করতে নামার ফলেই হয়েছে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।












Click it and Unblock the Notifications