আইপিএল ২০২০ : আজ কি ফের রাবাডাকে টপকে যাবেন পাঞ্জাবের শামি? সম্ভাবনা প্রবল

আইপিএল ২০২০ : আজ কি ফের রাবাডাকে টপকে যাবেন পাঞ্জাবের শামি?

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুই দলের ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে ক্রিকেট প্রেমীরা। নজর থাকবে কিংস ইলেভেন পাঞ্জাবের বোলার মহম্মদ শামির দিকে। কারণ আজ উইকেট সংখ্যায় কাগিসো রাবাডাকে টপকে যেতে পারেন বাংলার ফাস্ট বোলার।

মহম্মদ শামির ৭ উইকেট

মহম্মদ শামির ৭ উইকেট

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮ রান দিয়ে নেওয়া ৩ উইকেট এখনও পর্যন্ত এই আইপিএলে তাঁর সেরা স্পেল। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বাংলার ফাস্ট বোলার।

প্রথম স্থানে কে

প্রথম স্থানে কে

মহম্মদ শামির মতোই আইপিএল ২০২০-তে তিন ম্যাচ খেলে সাত উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালস তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা। তবে তাঁর ইকোনমি রেট (৬.২৫) শামির (৭.৪৫) থেকে কম হওয়ায় তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন।

আজ শামির সামনে সুযোগ

আজ শামির সামনে সুযোগ

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচে আর এক উইকেট নিলেই কাগিসো রাবাডাকে টপকে বেগুনি টুপির দাবিদার হবেন মহম্মদ শামি।

শামির আইপিএল কেরিয়ার

শামির আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ৫৪টি ম্যাচ খেলেছেন মহম্মদ শামি। ৪৭টি উইকেট পেয়েছেন বাংলার ফাস্ট বোলার। টুর্নামেন্টে শামির বোলিং ইকোনমি রেট ৮.৯০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+