আইপিএল ২০২০ : আবারও ব্যর্থ নারিন, এবার কি বিশেষজ্ঞ ওপেনারের পথে হাঁটবে কেকেআর?

আইপিএল ২০২০ : আবারও ব্যর্থ নারিন, এবার কি বিশেষজ্ঞ ওপেনারের পথে হাঁটবে কেকেআর?

পরপর চার ম্যাচে ব্যর্থ। এবার কি বিশেষজ্ঞ ওপেনার নেওয়ার পথে হাঁটবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), আবারও উঠছে প্রশ্ন ক্রিকেট মহলে।

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিক। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে রাজধানীর দল।

জবাবে কেকেআরের জার্সিতে ওপেন করতে নেমে ৩ রান করে আউট হয়ে যান সুনীল নারিন। যে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত, সেই খেলা দেখাতে এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছেন নারিন। অথচ মাস খানেক আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। সেই নারিনের হঠাৎ হল কী, প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।

আইপিএল ২০২০ : আবারও ব্যর্থ নারিন, এবার কি বিশেষজ্ঞ ওপেনারের পথে হাঁটবে কেকেআর?

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৪টি ম্যাচ খেলে মাত্র ৪২ রান করেছেন সুনীল নারিন। এই আইপিএলে নারিনের সর্বোচ্চ স্কোর ১৫। আইপিএলে এখনও পর্যন্ত ১১৩টি ম্যাচ খেলে ৭৯৫ রান করেছেন সুনীল নারিন। টুর্নামেন্টে তিনটি অর্ধশতরান রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের। আইপিএলে নারিনের স্ট্রাইক রেট ১৬৪.২৫।

আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি এবার সুনীল নারিনের পরিবর্তে বিশেষজ্ঞ ওপেনারকে নামাবে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ব্যাটস্যান রাহুল ত্রিপাঠি বা ইংল্যান্ডের ওপেনার টম ব্যান্টনকে ব্যবহার করে দেখতেই পারে দীনেশ কার্তিক শিবির। যদিও তেমন হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। কারণ ব্যাটিংয়ের থেকেও সুনীল নারিনের শক্তি বোলিংয়ে। তাই তাঁকে দলে রেখেই রণনীতি তৈরি করতে হবে কেকেআর-কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+