আইপিএল ২০২০ : পাঞ্জাবের বিরুদ্ধে ছন্দে ফিরতে মরিয়া বুমরাহের হাতে কোন অস্ত্র?

আইপিএল ২০২০ : পাঞ্জাবের বিরুদ্ধে ছন্দে ফিরতে মরিয়া বুমরাহের হাতে কোন অস্ত্র?

আর কিছু সময়ের মধ্যেই আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম বল ভরসা জসপ্রীত বুমরাহ আজ চেনা ছন্দে ফিরবে বলেই মনে করা হচ্ছে। কোন অস্ত্রে আজ প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন বুম বুম, তা দেখে নেওয়া যাক।

আইপিএল ২০২০-তে বুমরাহ

আইপিএল ২০২০-তে বুমরাহ

আইপিএল ২০২০-তে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছেন জসপ্রীত বুমারহ। টুর্নামেন্টে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি বুম বুম। আরসিবি-র বিরুদ্ধে গত ম্যাচের সুপার ওভারেও হেরে যান ভারতীয় ফাস্ট বোলার।

বুমরাহের আইপিএল কেরিয়ার

বুমরাহের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ৮০টি ম্যাচ খেলে ৮৫টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। সাত রান দিয়ে নেওয়া ৩ উইকেট এখনও পর্যন্ত টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং স্পেল। আইপিএলে ৭.৬৪ ইকোনমি রেটে বোলিং করেছেন বুমরাহ।

আজ কেমন খেলবেন বুমরাহ

আজ কেমন খেলবেন বুমরাহ

আজ আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। কেএল রাহুল শিবিরের শক্তিশালী ব্যাটিং বিভাগকে পরাস্ত করতে মুম্বইয়ের হয়ে জসপ্রীত বুমরাহ বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

বুমরাহের অস্ত্র

বুমরাহের অস্ত্র

বিষাক্ত ইয়র্কার এবং বাউন্সার আইপিএল ২০২০-তেও জসপ্রীত বুমরাহের অন্যতম শক্তি হতে চলেছে। সঙ্গে কাটার এবং দুর্দান্ত সিম মুভমেন্ট ভারতীয় ফাস্ট বোলার আগের থেকে বেশি ক্ষুরধার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+