আইপিএল ২০২০ : আজই অগ্নিপরীক্ষা কার্তিকের! কেকেআর অধিনায়ককে হারিয়ে দিতে পারেন মর্গ্যান!

আইপিএল ২০২০ : আজই অগ্নিপরীক্ষা কার্তিকের! কেকেআর অধিনায়ককে হারিয়ে দিতে পারেন মর্গ্যান!

আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতলে আইপিএল ২০২০ লিগ তালিকার প্রথম চার স্থানে জায়গা ধরে রাখতে পারবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। একই সঙ্গে নিস্তার পাবেন দলের নেতা দীনেশ কার্তিক। কারণ এই ম্যাচ হারলে কেকেআরের অধিনায়কত্ব যে তিনি খোয়াতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না। অপেক্ষায় বসে ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান।

দীনেশের সামনে অগ্নিপরীক্ষা

দীনেশের সামনে অগ্নিপরীক্ষা

একে তো ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। তার ওপর অধিনায়ক দীনেশ কার্তিকের ভুল সিদ্ধান্তে চলতি আইপিএলে কেকেআর-কে ডুবতে হচ্ছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাই সিএসকে-র বিরুদ্ধে কেকেআরের আজকের ম্যাচ, নেতা কার্তিকের কাছে যে অগ্নিপরীক্ষা হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

অপেক্ষায় বসে মর্গ্যান

অপেক্ষায় বসে মর্গ্যান

২০১৯ সালের আইপিএলে ১৪-এর মধ্যে মাত্র ৬টি ম্যাচ জিততে পেরেছিল কেকেআর। দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছিল। ক্রিকেট বিশেষজ্ঞরা ভেবেছিলেন, চলতি মরশুমে কার্তিকের পরিবর্তে ইংল্যান্ডের ইয়ন মর্গ্যানকে অধিনায়ক নির্বাচন করবে কেকেআর। তা না হওয়ায় অবাকই হয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। টুর্নামেন্টের এবারের সংস্করণেও যে দীনেশের ভুল সিদ্ধান্তের খেসারত কেকেআর-কে দিতে হচ্ছে, তা স্পষ্ট। ফলে টুর্নামেন্টের মাঝখানেই নেতৃত্বের দায়িত্ব খোয়াতে পারেন ভারতীয় উইকেটরক্ষক। পরিবর্তে অধিনায়ক করা হতে পারে ইংল্যান্ডকে ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা ইয়ন মর্গ্যান। আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ভাল ফর্মে রয়েছেন তিনি।

নেতা ও ব্যাটসম্যান কার্তিক

নেতা ও ব্যাটসম্যান কার্তিক

দীনেশ কার্তিকের নেতৃত্বে আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে ২ পয়েন্টে অবস্থান করছে কেকেআর। লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে কেকেআর। ব্যাট হাতে এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে মাত্র ৩৭ রান করেছেন কেকেআর অধিনায়ক।

ইয়ন মর্গ্যানের যাত্রা

ইয়ন মর্গ্যানের যাত্রা

চলতি আইপিএলে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে ১৩৬ রান করেছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। তাঁর সর্বোচ্চ স্কোর ৪৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+