আইপিএল ২০২০: বিরাটের আরসিবির বিরুদ্ধে কেন নয় সুনীল নারিন, কী বললেন কেকেআর অধিনায়ক

আইপিএল ২০২০: বিরাটের আরসিবির বিরুদ্ধে কেন নয় সুনীল নারিন, কী বললেন কেকেআর অধিনায়ক

গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামার আগেই, বোলিং অ্যাকশন নিয়ে বিসিসিআইয়ের থেকে সবুজ সংকেত মিলেছিল। তড়িঘড়ি নারিনকে ফেরালে, পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে যেকারণে নারিনকে খেলানো হয়নি। পরের ম্যাচ আবুধাবিতে আজ আরসিবির বিরুদ্ধে নারিন দলে ফিরছেন, এমন প্রত্যাশা তৈরি হলেও শেষ পর্যন্ত আজও নারিনকে বাইরে রেখেই দল সাজালো কলকাতা নাইট রাইডার্স।

আরসিবির বিরুদ্ধে দলে ২টি পরিবর্তন

আরসিবির বিরুদ্ধে দলে ২টি পরিবর্তন

এদিন আরসিবির বিরুদ্ধে দলে গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন। আন্দ্রে রাসেল দুই ম্যাচ ধরেই হাঁটুর চোটের মধ্যে রয়েছেন। সঙ্গে ৯ ম্যাচ ধরে ব্যাটে কোনও ছন্দ নেই। তাই প্রত্যাশিতভাবে তাঁকে বসিয়ে এদিন টম ব্যান্টনকে খেলাচ্ছে কেকেআর। অন্যদিক শিবম মাভিকে বসিয়ে এদিন প্রসিদ্ধ কৃষ্ণকে ফেরানো হল।

কেন নেই সুনীল নারিন

কেন নেই সুনীল নারিন

এই প্রশ্নের উত্তরে কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান জানিয়েছেন, 'সুনীল এখনও ১০০ শতাংশে নেই।' অর্থাৎ সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে বোর্ডের থেকে সবুজ সংকেত পেলেও তাঁকে বোলিংয়ে ফিরিয়ে এখনও ঝুঁকি নিতে নারাজ কেকেআর।

পাঞ্জাব ম্যাচে নারিনকে সতর্ক করা হয়

পাঞ্জাব ম্যাচে নারিনকে সতর্ক করা হয়

কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের পর নারিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। ডেলিভারি করার সময় নারিন বল ছুঁড়ছেন বলে অভিযোগ ওঠে। ফলে তাঁকে প্রথমিকভাবে সতর্ক করা হয়। দ্বিতীয়বারে বল ছোঁড়া বা চাকিংয়ের অভিযোগ উঠলে আইপিএল ২০২০তে নারিনের বোলিং করা থেকে বাদ পড়ার ঝুঁকি ছিল।

 আরসিবি ম্যাচে কেকেআর একাদশ

আরসিবি ম্যাচে কেকেআর একাদশ

শুভমান গিল, টম ব্যান্টন, রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ইয়ন মর্গ্যান(অধিনায়ক), প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+