আইপিএল ২০২০-র ম্যাচে কেন মর্গ্যানের মাথায় জোড়া টুপি? আসল কারণ জানুন
আইপিএল ২০২০-র ম্যাচে কেন মর্গ্যানের মাথায় জোড়া টুপি? আসল কারণ জানুন
আইপিএল ২০২০তে কেকেআর ম্যাচগুলি যারা মন দিয়ে ফলো করছেন, তারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফিল্ডিংয়ের সময় মাথায় দুটি টুপি পরে রয়েছেন ইয়ন মর্গ্যান। ফ্যানেদের মধ্যে অনেকেই কেন কেকেআর অধিনায়কের মাথায় একের বদলে ২টি টুপি রয়েছে সেই নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। অনেক ফ্যান আাবার পুরো ব্যাপারটা না বুঝতে পেরে ধাঁধায় পড়েছেন। মর্গ্যানের দুটি টুপি পরার কারণের উত্তরে লুকিয়ে রয়েছে আইসিসির নিয়মে।

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে আইসিসির নিয়ম
করোনা পরবর্তী সময় ক্রিকেট মাঠে ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে আইসিসি একাধিক কঠোর নিয়ম চালু করেছে। যার মধ্য বলে থুতু বা ঘামের ব্যবহার নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সমস্থা।

ক্রিকেটারের সরঞ্জাম রাখবেন না আম্পায়ার
শুধু বলের লালার ব্যবহার নিষিদ্ধ নয়, এছাড়াও করেনা রুখতে এখন ক্রিকেট মাঠে আরও কয়েকটি নিয়ম রয়েছে। ক্রিকেটারদের থেকে মাঠের আম্পায়ারদের বয়স অনেকটাই বেশি। তাই করোনা ভাইরাসে তাঁদের সংক্রমিত হওয়ার ঝুঁকিও বেশি। আম্পায়ারদের সুরক্ষার নিরাপত্তার কথা ভেবেই আইসিসি নতুন নিয়ম এনেছে। যেখানে ক্রিকেটাররা আর তাঁদের ব্য়ক্তিগত সরঞ্জাম আম্পায়ারদের কাছে রাখতে পারবেন না। আইসিসিই করোনা পরবর্তী সময় এই নিময় বেঁধে দিয়েছে।

কেন মর্গ্যানের মাথায় জোড়া টুপি
এই কারণেই দলের বোলাররা বল করার আগে আম্পায়ারের পরিবর্তে এখন দলেরই কোনও সতীর্থকে তাঁদের মাথায় টুপিটি দিয়ে যাচ্ছেন। এই কারণেই ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানের মাথায় দুটি টুপি নজরে আসছে।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজেও এই দৃশ্য দেখা গিয়েছে
প্রসঙ্গত আইপিএল শুরুর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ওডিআই সিরিজে দুই দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান ও অ্যারন ফি়ঞ্চের মাথায় দুটি করে টুপি দেখা গিয়েছিল। আইপিএলেও এখন ম্যাচের মাঝে মর্গ্যানের মাথায় ২টি করে টুপি দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications