আইপিএল ২০২০: দিল্লির বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচে কেন নেই ক্রিস গেইল?

আইপিএল ২০২০: দিল্লির বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচে কেন নেই ক্রিস গেইল?

আইপিএল ২০২০তে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে প্রথম ম্যাচে নেই ক্রিস গেইল। ইউনিভার্স বসকে দলের বাইরে রেখে টিম সাজালেন লোকেশ রাহুল। কিন্তু গেইলের মতো তারকা ক্রিকেটারকে কেন বাইরে রেখে রাহুল দল সাজালেন সেই প্রশ্ন উঠছে।

আইপিএল ২০২০: দিল্লির বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচে কেন নেই ক্রিস গেইল?

যুক্তি১
আইপিএলের আগে দীর্ঘদিন খেলার মধ্যে নেই গেইল। ২০২০ সালের জানুয়ারিতে শেষবার বাইশ গজে নেমেছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেই ম্যাচের পর ৮ মাস ক্রিকেটের বাইরে গেইল। করোনা ধাক্কার পর সিপিএল শুরু হলেও তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেননি। দীর্ঘদিন ধরে ক্রিকেটের মধ্যে না রাখার কারণেই সম্ভবত রাহুল আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে গেইলকে দলে রাখলেন না।

যুক্তি ২
বদলে সেলডন কোটরেলকে এদিন গেইলের জায়গায় খেলালেন রাহুল। এখানে দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিলেন রাহুল। করোনা সংকটের পর কোটরেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কোটরেল ৫টি উইকেট নিয়েছেন কোটরেল।ফলে এই মুহূর্তে খেলার মধ্যে থাকার কারণেই অধিনায়ক রাহুল তাঁকে এগিয়ে রাখলেন বলে মনে করা হচ্ছে।

যুক্তি ৩
কিংস ইলেভেন পাঞ্জাব দলের মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন। ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার দারুণ ফর্মে থেকে আইপিএলে খেলতে এসেছেন। সেই কারণে বিদেশিদের মধ্যে গেইলের আগে ম্যাক্সওয়েল সুযোগ পেয়েছেন বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে ১০৮ রান হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল।

একনজরে কিংস ইলেভেন পাঞ্জাব দলে আজ কোন চার বিদেশি খেলছেন

গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, ক্রিস জর্ডন ও সেলডন কোটরেল। কিংস ইলেভেন পাঞ্জাব দলে এই চার জন বিদেশি আজ খেলছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+