আইপিএল ২০২০ : কে হাঁকিয়েছেন সর্বাধিক ছক্কা, কার ঝুলিতে সবচেয়ে বেশি চার, দেখুন অন্যান্য পরিসংখ্যানও

আইপিএল ২০২০ : টুর্নামেন্টে কে হাঁকিয়েছেন সর্বাধিক ছক্কা, কার ঝুলিতে সবচেয়ে বেশি চার ও অন্যান্য তথ্য

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল ২০২০, ১৯ দিন অতিক্রম করেছে। ২০তম দিনে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা এবং চার হাঁকিয়েছেন কোন ক্রিকেটার। কার ঝুলিতে রয়েছে অন্যান্য পরিসংখ্যান।

সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কে

সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কে

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। তাঁর ঝুলিতে রয়েছে ১৬টি ওভার বাউন্ডারি। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৭১ রান এসেছে সঞ্জুর ব্যাট থেকে।

সবচেয়ে বেশি চার রয়েছে কার ঝুলিতে

সবচেয়ে বেশি চার রয়েছে কার ঝুলিতে

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সর্বাধিক চার এসেছে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুলের ব্যাট থেকে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৩১টি চার মেরেছেন কর্নাটকী। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক রান সংগ্রাহকও কেএল রাহুল (৩০১ রান)।

সবচেয়ে বেশি শতরান ও অর্ধশতরান

সবচেয়ে বেশি শতরান ও অর্ধশতরান

চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুটি শতরান হয়েছে। একবার করে সেই নজির গড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ও ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বাধিক অর্ধশতরান এসেছে সিএসকে-র ফাফ ডু প্লেসিস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদত্ত পাড়িক্কলের ব্যাট থেকে।

এক ইনিংসে সর্বাধিক রান ও সেরা বোলিং স্পেল

এক ইনিংসে সর্বাধিক রান ও সেরা বোলিং স্পেল

আইপিএল ২০২০-এর এক ইনিংসে সর্বাধিক রান রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুলের। আরসিবি-র বিরুদ্ধে এক ম্যাচে ১৩২ রানে অপরাজিত ছিলেন কর্নাটকী। টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেরা বোলিং স্পেল রয়েছে জসপ্রীত বুমরাহের ঝুলিতে। এক ম্যাচে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন বুম বুম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+