আইপিএল ২০২০: গত সংস্করণে কেকেআরের হয়ে সেরা পারফরম্যান্স দিয়েছিলেন কোন খেলোয়াড়েরা

আইপিএল ২০২০ : গত সংস্করণে কেকেআরের হয়ে সেরা পারফরম্য়ান্স দিয়েছিলেন কারা

একদিন পর আইপিএল ২০২০-তে প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুই বারের টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের ঘিরে এবার সমর্থকদের আশা অনেক বেশি। কারণ শাহরুখ খান শিবিরে গেম চেঞ্জারদের ছড়াছড়ি। সেই সূত্রেই দেখে নেওয়া যাক গত আইপিএলের বিভিন্ন বিভাগে কেকেআরের জার্সিতে সেরা পারফরম্যান্স দিয়েছেন কোন কোন ক্রিকেটার।

সর্বাধিক রান সংগ্রাহক

সর্বাধিক রান সংগ্রাহক

২০১৯ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তবু টুর্নামেন্টে ব্যাট হাতে ঝকঝকে পারফরম্যান্স দিয়েছিলেন কেকেআরের ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। আইপিএলের গত ফর্ম্যাটে ১৪টি ম্যাচ খেলে তিনি ৫১০ রান করেছিলেন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার পঞ্চম স্থানে শেষ করেছিলেন রাসেল।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

২০১৯-এর আইপিএলে পুরোপুরি ব্যর্থ হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগ। ১৪ ম্যাচ খেলে মাত্র ১২ উইকেট নেওয়া আন্দ্রে রাসেলের পারফরম্যান্স ছিল কেকেআর শিবিরে সেরা। ১২টি ম্যাচ খেলে সম পরিমাণ উইকেট নিয়েছিলেন সুনীল নারিনও।

সর্বাধিক অর্ধশতরান

সর্বাধিক অর্ধশতরান

গত আইপিএলে কেকেআরের জার্সিতে চারটি অর্ধশতরান করেছিলেন আন্দ্রে রাসেল। দীনেশ কার্তিক শিবিরের হয়ে সবচেয়ে বেশি এক ইনিংসে ৫০-এর বেশি রান করেছিলেন ক্যারিবিয়ান টর্নোডো। টুর্নামেন্ট তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন রাসেল।

সর্বাধিক স্ট্রাইক রেট

সর্বাধিক স্ট্রাইক রেট

গত আইপিএলে ২০৪.৮১-এর স্ট্রাইক রেটে ৫০১ রান করেছিলেন আন্দ্রে রাসেল। কেকেআর তথা টুর্নামেন্টে এত স্ট্রাইক রেট ছিল না অন্য কোনও ব্যাটসম্যানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+