আইপিএল ২০২০ : আমিরশাহীর কোন হোটেলে উঠেছে কোন দল, দেখে নেওয়া যাক তালিকা
আইপিএল ২০২০ : আমিরশাহীর কোন হোটেলে উঠেছে কোন দল, দেখে নেওয়া যাক তালিকা
করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তেমনই অতিমারী পরিস্থিতিতে কোন দল আমিরশাহীর কোন হোটেলে উঠেছেন, তা জানতেও মুখিয়ে রয়েছেন অনেকে। দেখে নেওয়া যাক সেই তালিকা।

রাজস্থান রয়্যালস
আইপিএল খেলতে সবার আগে আমিরশাহীতে পৌঁছেছে রাজস্থান রয়্যালস। দুবাইতে থাকবেন স্টিভ স্মিথ, বেন স্টোকসরা। করোনা ভাইরাসের আবহে সব সুরক্ষা ও স্বাস্থ্য বিধি মেনে বিলাসবহুল ওয়ান অ্যান্ড ওনলি রয়্যাল মিরেজ রিসর্টে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বুর্জ খলিফা বহুতল থেকে মাত্র ২০ মিনিট দূরেই অবস্থিত এই রিসর্ট।

কিংস ইলেভেন পাঞ্জাব
রাজস্থান রয়্যালসের মতো কিংস ইলেভেন পাঞ্জাবের ক্রিকেটাররাও রয়েছেন দুবাইতে। বিলাসবহুল সফিটেল পাম হোটেলে কেএল রাহুল, ক্রিস গেইলকে থাকার ব্যবস্থা করা হয়েছে। সমুদ্রের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই হোটেল থেকেও বুর্জ খলিফার দূরত্ব খুব বেশি নয়।

চেন্নাই সুপার কিংস
দুবাইয়ের বিখ্যাত তাজ হোটেলে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার চেন্নাই সুপার কিংস। তিন বারের আইপিএল জয়ী এই দলের হোটেল থেকে বুর্জ খলিফা ও আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি একেবারে নাগালের মধ্যে।

মুম্বই ইন্ডিয়ান্স
চার বারের আইপিএল চ্যাম্পিয়ন তথা টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে আবু ধাবিতে। আট্টালিকাসম সেন্ট রেজিস হোটেলে উঠেছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা।

দিল্লি ক্যাপিটালস
আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছে যাওয়া দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা রয়েছেন রাজধানী দুবাইতে। বুর্জ খলিফার নিকটস্থ ঝাঁ-চকচকে প্যালেস ডাউনটাউন হোটেলে বায়ো সিকিওর পরিবেশে রাখা হয়েছে শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রণ অশ্বিনদের।

সানরাইজার্স হায়দরাবাদ
দুবাইয়ের বিখ্যাত রিচ কার্লটন হোটেলে উঠেছেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা। সমুদ্রের ঠিক পাশের এই হোটেলে রয়েছে ২৪ ঘণ্টা ফিটনেস সেন্টার।

কলকাতা নাইট রাইডার্স
আইপিএল খেলতে আমিরশাহী পৌঁছে যাওয়া কলকাতা নাইট রাইডার্স আবু ধাবিতে রয়েছে। রিচ কার্লটন হোটেলে রাখা হয়েছে দীনেশ কার্তিকদের। যেখানে রয়েছে অত্যাধুনিক সব পরিষেবা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
দুবাইয়ের বিখ্যাত ওয়ালড্রফ অ্যাসটোরিয়া হোটেলে উঠেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা। হোটেলে বসেই আইপিএলের জন্য প্রথম ভার্চুয়াল টিম মিটিং সেরে ফেলেছেন বিরাট কোহলিরা।












Click it and Unblock the Notifications