আইপিএল ২০২০ : সিএসকে-র বিরুদ্ধে টসে জিতলে কি শারজার মতো ভুল করবেন কেকেআর অধিনায়ক!

আইপিএল ২০২০ : সিএসকে-র বিরুদ্ধে টসে জিতলে কী সিদ্ধান্ত নেওয়া উচিত কেকেআর অধিনায়কের?

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। লিগ তালিকার প্রথম চার স্থানে নিজেদের অবস্থিতি ধরে রাখতে শাহরুখ খান শিবিরের জন্য আজকের ম্যাচ জেতা ভীষণ ভাবে জরুরি। আর তাতে বড় প্রভাব ফেলতে পারে টস। কীভাবে তা জেনে নিন।

টসে জিতে কী করা উচিত কেকেআর অধিনায়ক

টসে জিতে কী করা উচিত কেকেআর অধিনায়ক

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে যে টিম টসে জিতবে, তাদের আগে ব্যাট করা উচিত বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগে ব্যাট স্কোর বোর্ডে বড় রান লিখতে সক্ষম হলে সংশ্লিষ্ট মাঠে ভাল বোলিং লাইন আপের বিরুদ্ধে চেজ করা কঠিন বলে মনে করা হচ্ছে। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকেরও একই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ কেকেআর বোলিং বিভাগ এবার যথেষ্টই শক্তিশালী।

শারজায় ভুগেছিলেন কার্তিক

শারজায় ভুগেছিলেন কার্তিক

আইপিএল ২০২০-এর গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শারজায় টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। ভেবেছিলেন, ছোট মাঠে বড় লক্ষ্যও তাড়া করতে সক্ষম হবে দলের শক্তিশালী ব্যাটিং লাইন-আপ। কিন্তু কেকেআর অধিনায়কের সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণ হয়েছিল। ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন খোদ নেতা কার্তিক।

আবুধাবিতে টসে জেতার সুবিধা

আবুধাবিতে টসে জেতার সুবিধা

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হলেও পরের দিকে তা মন্থর হয়ে যায়। ফলে দ্বিতীয় ইনিংসে বড় রানের লক্ষ্য তাড়া করা ব্যাটসম্যানদের পক্ষে মুশকিল হয়ে যায়।

হাতেনাতে প্রমাণ মজুত

হাতেনাতে প্রমাণ মজুত

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছিলেন রোহিত শর্মারা। জবাবে ১৩৬ রানে অল-আউট হয়ে গিয়েছিল রাজস্থান। এই মাঠেই কেকেআরের বিরুদ্ধে আগে ব্যাট করে ম্যাচ জিতেছিল মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+