আইপিএল ২০২০ : সিএসকে বনাম রাজস্থান, মোকাবিলা কোন কোন ক্রিকেটারের মধ্যে?

আইপিএল ২০২০ : সিএসকে বনাম রাজস্থান, মোকাবিলা কোন কোন ক্রিকেটারের মধ্যে?

আর কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএল ২০২০-এর মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে দুই দলই ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দুই দল। মূল মোকাবিলা কোন কোন ক্রিকেটারের মধ্যে, তা এক নজরে দেখে নেওয়া যাক। দুই অধিনায়কের লড়াইও যে টক অফ দ্য কান্ট্রি, তা আর বলার অপেক্ষা রাখে না।

আর্চার বনাম ডুপ্লেসিস

আর্চার বনাম ডুপ্লেসিস

চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে লড়াইয়ে যে মোকাবিলার দিকে সকলের নজর থাকবে তা হল জোফ্রা আর্চার বনাম ফ্যাফ ডুপ্লেসিস। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১২ উইকেট নিয়েছেন আর্চার। অন্যদিকে ৯ ম্যাচ খেলে ৩৬৫ রান করেছেন ফ্যাফ।

চাহার বনাম বাটলার

চাহার বনাম বাটলার

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার দীপক চাহার। তাঁর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় সামিল হবেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। চলতি টুর্নামেন্টে ৮ ম্যাচ খেলে ১৯২ রান করেছেন ইংল্যান্ড উইকেটরক্ষক।

তেওয়াটিয়া বনাম জাদেজা

তেওয়াটিয়া বনাম জাদেজা

চেন্নাই সুপার কিংসের অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে রাজস্থান রয়্যালসের বহুমুখী প্রতিভা রাহুল তেওয়াটিয়ার লড়াই জমবে। চলতি টুর্নামেন্টে প্রথম জন ৯ ম্যাচ খেলে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ১৫৯ রান করেছেন। দ্বিতীয় জন ২২২ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন।

ধোনি বনাম স্মিথ

ধোনি বনাম স্মিথ

আজকের ম্যাচে দুই অধিনায়কের লড়াই জমবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ২২০ রান করেছেন রাজস্থানের নেতা স্টিভ স্মিথ। সিএসকে অধিনায়ক এমএস ধোনির ব্যাট থেকে এসেছে ১৩৬ রান। দুই দলই ৯ ম্যাচ খেলে ৬ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+